এক্সপ্লোর

চতুর্থ দফার ভোটের আগের দিন হিংসা রাজ্যের বিভিন্ন প্রান্তে

কলকাতা: ভোটের আগে রক্ত ঝড়ল রাজ্যে! রাজনৈতিক হানাহানি কেড়ে নিল এক সিপিএম কর্মীর প্রাণ! ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাড়োয়া। রাজারহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়ায় দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর সম্প্রতি বাড়ি ফেরেন সিপিএম কর্মী নুর ইসলাম। ‍অভিযোগ, সোমবার রাতে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে মৃত্যু হল ওই সিপিএম কর্মীর। মৃতের পরিবার তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে! এদিকে, এই মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও, এখনও অধরা মৃল অভিযুক্ত! এদিকে, এর মাঝে এদিন সন্ত্রাসের টুকরো টুকরো ছবি ধরা পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে! কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা অঞ্চলে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় সিপিএম প্রার্থীর অভিযোগ, তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী ভোটের আগে জেল থেকে বেরিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। এনিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদিও, তৃণমূলের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। মমতার নিজের কেন্দ্র কালীঘাটেও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। জানা গিয়েছে, কালীঘাটে খোদ তৃণমূলনেত্রীর বাড়ি লাগোয়া এলাকায় কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে লাগানো পোস্টার, ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কালীঘাট থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, বেলেঘাটা কেন্দ্রে সিপিএম কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ স্থানীয় তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত দুই নেতার নাম রাজু নস্কর ও রবি নস্কর। যদিও, তৃণমূল প্রার্থী পরেশ পালের পাল্টা দাবি, অভিযোগ সাজানো! শুধুমাত্র কলকাতা নয়! ভোটের আগে অশান্তির খবর রাজ্যের অন্যান্য প্রান্তেও! কোথাও হুমকি, কোথাও তাণ্ডব! বিরোধীদের অভিযোগ, এই জোড়া অস্ত্রেই ভোটের আগে সন্ত্রাস ছড়াচ্ছে শাসকদল! বর্ধমানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা নিরূপম সেনের আত্মীয়দের অভিযোগ, প্রচারে তাঁদের সঙ্গে যাওয়া সিপিএম কর্মীদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল! শুধু হুমকিই নয়! নিরুপম সেনের আত্মীয়দের অভিযোগ, তাঁদের লাগানো পোস্টার-ব্যানারও ছিঁড়ে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা! যদিও, তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় প্রচারের সময় সিপিএম সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আবার নদিয়ার চাকদার মদনপুরের বাসিন্দা সিপিএম কর্মী প্রণয় বসু। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদ করলে তাঁকে মারধর করে, তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ওই রাতে চাকদার অন্যত্রও বোমাবাজি এবং সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুটি ঘটনাতেই চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget