এক্সপ্লোর

জোট পাবে ১৬০-১৬২! রিপোর্ট আলিমুদ্দিনের

কলকাতা: রাজ্যে বাম-কংগ্রেস জোটই ক্ষমতায় আসছে বলে রিপোর্ট পেশ সিপিএম সম্পাদক মণ্ডলীর বৈঠকে। জোট পেতে পারে ১৬০ থেকে ১৬২টি আসন। সূত্রের খবর, এমনটাই উল্লেখ রয়েছে আলিমুদ্দিনের রিপোর্টে। পরিবর্তনের পরিবর্তন, নাকি প্রত্যাবর্তন? বাম-কংগ্রেস জোট নাকি তৃণমূল? ১৯ মে শেষ হাসি হাসবে কে? দুই শিবিরই এখন চুলচেরা হিসেবে ব্যস্ত। এই পরিস্থিতিতে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী বৈঠকে বসে। সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত সিপিএম নেতারা এদিনের বৈঠকে যে রিপোর্ট পেশ করেছেন, তা অনুযায়ী, উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৪০টিই বাম-কংগ্রেস জোটের দখলে আসতে পারে বলে তাদের অনুমান। অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদের ২২টির মধ্যে জোট ২০টি আসন পাবে বলে আশাবাদী সিপিএম নেতৃত্ব। তাদের দাবি, বর্ধমানের ২৫ আসনের মধ্যে জোটের ঝুলিতে আসতে পারে ১৭টি আসন। হুগলিতে ১৮টি আসনের মধ্যে জোট ৬ আসন পাবে বলে অনুমান আলিমুদ্দিনের। হাওড়ার ১৬টি আসনের মধ্যে ৪টি বাম-কংগ্রেস জোট পাবে বলে আশা সিপিএম নেতৃত্বের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে আসন সংখ্যা ৬৪। এর মধ্যে ৩২টি আসন জোট পাবে বলে আশাবাদী আলিমুদ্দিন। নদিয়ার আসন সংখ্যা ১৭। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর অনুমান, এই জেলার ৮টি আসনে জোটই জিতবে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ১৬টি আসনের মধ্যে ৬টি জেতার আশা করছেন সিপিএম নেতারা। বীরভূমের ১১ আসনের মধ্যে ৬টিতে জোটের জয়ের অনুমান করছে আলিমুদ্দিন। পশ্চিম মেদিনীপুরের ১৯টি আসনের মধ্যে ৭টিতে জোটের জেতার সম্ভাবনা বেশি বলে মনে করছে সিপিএম নেতৃত্ব। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের পেশ করা রিপোর্ট অনুযায়ী, বাঁকুড়ার ১২টি আসনের অর্ধেকই চলে আসতে পারে জোটের ঝুলিতে। পুরুলিয়ার ৯ বিধানসভাকেন্দ্রের মধ্যে ৫টিতেই জোটের জয় নিশ্চিত বলে মত সিপিএম নেতাদের। কলকাতায় রয়েছে ১১টি আসন। সিপিএম নেতৃত্বের অনুমান, রাজধানী থেকে ৩টি আসন পেতে পারে বাম-কংগ্রেস জোট। সব মিলিয়ে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৬০ থেকে ১৬২টি আসনে জোটের জয়ের অনুমান করছে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী। সূত্রের খবর, তাঁদের রিপোর্ট অনুযায়ী, বামফ্রন্ট একাই পেতে পারে, ১১০টি আসন। জোটসঙ্গী কংগ্রেস পেতে পারে ৫০-৫২টি। যদিও তৃণমূল বরাবরই দাবি করে আসছে, এবারও তারাই রাজ্যে সরকার গড়তে চলেছে। কিন্তু আশাবাদী আলিমুদ্দিনও। ১৯ তারিখ ভোটের ফল। তার ঠিক দু’দিন বাদেই ডাকা হয়েছে রাজ্য কমিটির বৈঠক।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget