এক্সপ্লোর

‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগে দ্বিতীয় দফার ভোটের আগের দিন কমিশনের নির্দেশে অপসারিত দুর্গাপুর থানার ওসি

বর্ধমান: দ্বিতীয় দফার ভোটের কয়েক ঘণ্টা আগে ফের কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। পক্ষপাতমূলক আচরণের অভিযোগে দুর্গাপুর থানার ওসি সুজিত মুখোপাধ্যায়কে সরিয়ে দিল কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন ওই থানারই সাব ইনস্পেক্টর অসীম মজুমদার। কিন্তু কী অভিযোগ রয়েছে সুজিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে? গত ৮ তারিখ বাইক ও টোটো নিয়ে এলাকায় মিছিল করেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। বাম-কংগ্রেসে অভিযোগ, এই মিছিলের পুলিশের কোনও অনুমতি ছিল না। এরপরই কমিশনে অভিযোগের প্রেক্ষিতে ওসির কাছে রিপোর্ট তলব করেন পর্যবেক্ষক। কমিশন সূত্রে খবর, ওসির রিপোর্ট সন্তোষজনক না হওয়াতেই তাঁকে সরিয়ে দেওয়া হল। বাম ও কংগ্রেসের অভিযোগ, ওসি সুজিত মুখোপাধ্যায় বিভিন্ন বিষয়ে তৃণমূলের পক্ষপাতিত্ব করতেন। কয়েকদিন আগেই পক্ষপাতমূলক আচরণের অভিযোগে, ৪ পুলিশ সুপার, ১ জেলাশাসক, ১ মহকুমাশাসক, ২ মহকুমা পুলিশ আধিকারিক, ২৪ জন আইসি, ওসি এবং ২ নির্বাচনী অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন। এমনকী ভারতী ঘোষকেও জঙ্গলমহলের ওএসডি পদ থেকে সরিয়ে দিয়েছে তারা। পুলিশ প্রশাসনের কর্তাদের অপসারণ নিয়ে কমিশনকে তোপ দাগতেও ছাড়েননি মমতা। এসবের মধ্যেই ফের শাসক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত আরও এক পুলিশ অফিসার। সোমবার দ্বিতীয় দফায় বর্ধমানের ৯টি আসনে ভোট। ভোটে সন্ত্রাস চালাতে এলাকায় বহিরাগত এনেছে তৃণমূল। এই অভিযোগে রবিবার আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে স্মারকলিপি পেশ করেছে বাম ও কংগ্রেস।  

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Humayun Kabir News | 'জলাশয়ের লিজ নেওয়া আছে, চুক্তি অনুযায়ী মাছ ধরা হচ্ছিল' | ABP ANANDA LIVE
Humayun Kabir News | সওকতের পর হুমায়ুনও মাছ চোর? জলাশয় দখল, মাছ চুরি, অবৈধ নির্মাণের অভিযোগ
RG Kar News | আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Nadia News | অনাস্থা ভোটে হেরে পদ খোয়ালেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি | ABP ANANDA LIVE
Saokat Molla News | ডেডলাইন পার, ভাঙা হল সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget