এক্সপ্লোর

SIR Tribunal : ট্রাইব্যুনালে লম্বা লাইন কাটোয়ায়, নাম বাদ যাওয়ায় বিক্ষোভ জেলায় জেলায়

SIR Tribunal Chaos : ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন কাটোয়া সহ একাধিক জেলায়

পূর্ব বর্ধমান: নাম বাদ যাওয়ায় বিক্ষোভ জেলায় জেলায়। সোমবার কাটোয়ায় ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন পড়ে গিয়েছে। কাটোয়া মহকুমা শাসকের পুরনো দফতরের সামনে লম্বা লাইন পড়েছে। ভোর থেকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে বহু মানুষ। 

আরও পড়ুন, ভোটার তালিকায় নাম না থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম

অপরদিকে, উত্তর ২৪ পরগনায় অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।এবং যে সমস্ত ভোটারদের নাম বাদ চলে গিয়েছে তালিকা থেকে, তাঁরাই এসেছেন এদিন। বারাসাতে ট্রাইব্যুনালেও আবেদনের লম্বা লাইনের ছবি উঠে এসেছে। সকাল সাড়ে ৮ টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। জেলাশাসকের দফতর থেকে আদালত ছাড়িয়ে গিয়েছে লাইন।

আবেদনকারী  : ৬০ জনের মতো নাম ডিলিট হয়ে গিয়েছে, আমাদের বুথটায়। 

প্রশ্ন: কী জন্য ?

আবেদনকারী : ওই সব নামের ভুল..২০০২ সালের ভোটার রয়েছে, তাঁদের মা-বাবার সঙ্গে ম্যাচিং রয়েছে, তাও কিন্তু ডিলিট হয়ে গিয়েছে।

ভোট দিতে পারবেন ? লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতিক্রিয়ায় কী বললেন লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা

আবদেনকারী এক যুবক বলেন, '২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও , পাসপোর্ট-আঁধার কার্ড থাকা সত্ত্বেও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। সমস্ত কপি দেওয়ার পরেও এটা হয়েছে।' ভোট দিতে পারবেন ? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষেরই বক্তব্য, 'দেখা যাক, কী করে ?' আবার কেউ অভিযোগ জানিয়ে বললেন, 'এগুলি সব ইচ্ছে করে..।' কেউ আবার লাইনে দাঁড়িয়ে আশার আলো দেখছেন, একজন আবদেনকারী বলেন, আশা করি ভোট দিতে পারবেন। তবে কী হয়, বলতে পারছি না।' 

ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার জন্য কাটোয়াতে সকাল থেকে দীর্ঘ লম্বা লাইন

বারাসাতের মতো একই ছবি কাটোয়াতেও দেখতে পাওয়া গিয়েছে। দীর্ঘ লম্বা লাইন। অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার জন্য কাটোয়ার মহাকুমা দফতরের সামনে, বিশাল লাইন। সেই লাইন দেখা যাচ্ছে, পাঁচিল পেরিয়ে রাস্তায় চলে গিয়েছে। বলতে গেলে কয়েশো মিটার অবধি চলে গিয়েছে সেই দীর্ঘ লাইন। সেই লাইনে নারী-পুরুষ প্রত্যেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই প্রবীণ।

ধাপে ধাপে তালিকা 

মূলত পরপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। এই সাপ্লিমেন্টারি লিস্ট নির্দিষ্ট ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। ওই নির্দিষ্ট ঠিকানায় যদি নাম বাদ গিয়ে থাকে, তাহলে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকছে। 

Advertisement

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget