এক্সপ্লোর

Baduria Assembly Constituency: টিকিট না পেয়ে ক্ষুব্ধ, দল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম!

West Bengal Assembly Election 2026: টিকিট না পেয়ে দলই ছেড়ে দিলেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম। চিঠি লিখে দল ত্যাগ শাসক বিধায়কের।

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তাঁর নিশানায় তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার টিকিট না পেয়ে দলই ছেড়ে দিলেন বাদুড়িয়ার (Baduria Assembly Constituency) বিদায়ী তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম (MLA Abdur Rahim Quazi)। চিঠি লিখে দল ত্যাগ শাসক বিধায়কের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিলেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক। "আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোস করব না। ইতিহাস সাক্ষী থাকবে আমি সত্য ও ন্যায়ের পথেই চলেছি", চিঠিতে লিখলেন বিধায়ক কাজি আব্দুর রহিম।

এবার বাদুড়িয়া বিধানসভায় (West Bengal Assembly Election) তৃণমূল প্রার্থী হয়েছেন বুরহানুল মুকাদ্দিন। আর দলের প্রার্থী ঘোষণার পর প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন বিদায়ী তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম। আর এবার চিঠি লিখে দল ত্যাগ করলেন শাসকদলের এই বিধায়ক।

তিনি চিঠিতে লেখেন, "২০২১ সালের সেই কঠিন সময়ে যেসব কর্মী, ভাইরা নিজেদের জীবন বাজি রেখে দলকে জয়ী করেছিলেন, তাদের প্রাপ্য সম্মান তো দূরের কথা, পঞ্চায়েত নির্বাচনে একটি টিকিট পর্যন্ত দেওয়া হয়নি। অপরদিকে, যারা সেই সময়ে দলের বিরোধিতা করেছিল, তাদের হাতেই টিকিট তুলে দেওয়া হয়েছে। এই অবিচার ও বৈপরীত্য আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।

সবচেয়ে দুঃখজনক বিষয় হল, এই সমস্ত অন্যায় ও দলবিরোধী কার্যকলাপ সম্পর্কে বারংবার উচ্চ নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং অন্যায়কারীরাই বারবার প্রাধান্য পেয়েছেন।

এই পরিস্থিতিতে আমার কাছে স্পষ্ট হয়েছে যে, দলের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং গোষ্ঠীস্বার্থই প্রধান হয়ে উঠছে।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি আপসের রাজনীতি করতে শিখিনি। অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার পিতা কাজী আব্দুর গফফার সাহেবের আদর্শ আমাকে শিখিয়েছে অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যায় না।

সেই আদর্শকে সামনে রেখেই আমি আজ এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি।

অতএব, আমি তৃণমূল কংগ্রেসের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।

আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব-কিন্তু অন্যায়ের সঙ্গে কোনওদিন আপস করব না।

ইতিহাস সাক্ষী থাকবে-আমি সত্য ও ন্যায়ের পথেই চলেছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget