এক্সপ্লোর

Biman Basu: 'নবীন প্রজন্ম না আসলে রিনিউয়াল হয় না, রিনিউয়াল দরকার', বরানগরে সায়নদীপের হয়ে প্রচারে বিমান বসু

West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন দু'দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে। ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল।

বরানগর : আসন্ন বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সায়দীপ মিত্র। তাঁর হয়ে প্রচারে শনিবার সন্ধ্যায় বরানগরে হাজির হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বরানগরের কুঠিঘাট থেকে মিছিল শুরু হয়। ছিলেন প্রচুর বাম কর্মী-সমর্থক। এদিনের প্রচারে এসে বর্ষীয়ান বাম নেতা প্রার্থী সায়নদীপ সম্পর্কে বলেন, 'বরানগরবাসী উপলব্ধি করতে পারবেন, এই বরানগর অতীতে লড়াই-সংগ্রামের প্রতিনিধিদের পাঠিয়েছেন। এবার প্রার্থী হয়েছেন সায়নদীপ মিত্র। তিনি লড়াই-সংগ্রামের মধ্যেই যুক্ত রয়েছেন। তাই লড়াই-সংগ্রামের বার্তা বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য কমরেড সায়নদীপ মিত্রকে জয়যুক্ত করার বন্দোবস্ত করা উচিত বলে আমি মনে করি।' 

এবার বিধানসভা নির্বাচনে তরুণ প্রজন্মকেই প্রার্থী করার দিকে নজর দিয়েছে বামফ্রন্ট। সেই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, 'নবীন প্রজন্ম না আসলে, রিনিউয়াল হয় না। রিনিউয়াল দরকার। তাই রিনিউয়ালের জন্যই নবীন প্রজন্মকে সবসময় অগ্রাধিকার দিতে হয়।' আর সায়নদীপ বলছেন, 'বিমানদার উপস্থিতি আমাদের সবাইকে একটা অন্য শক্তি দেয়, মেজাজ দেয়, সাহস দেয়।' বরানগর বিধানসভা কেন্দ্রে সায়নদীপ মিত্রর দুই প্রতিদ্বন্দ্বীও কিন্তু বেশ হেভিওয়েট। একজন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিক বন্দ্যোপাধ্যায়। গতবার জিতেছিলেন তিনি। আরেকজন বিজেপির সজল ঘোষ। জোরকদমে বরানগরে প্রচার চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। ইতিমধ্যেই বেশ কয়েকবার কার্যত সম্মুখ-সমরেও জড়িয়েছেন সায়ন্তিক এবং সজল। একদিন পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত ছিল যে তা সামাল দিতে র‍্যাফ নামাতে হয়। 

পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন দু'দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে। ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। আর ৪ এপ্রিল মোট গণনা। এখনও পর্যন্ত ২ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম। এখনও বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ৩ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এছাড়াও প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। ভাঙড় থেকে লড়বেন নৌশাদ সিদ্দিকি। ক্যানিং পূর্ব থেকে লড়বেন সদ্য আইএসএফ- এ যোগ দেওয়া একদা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এবং ভোটের আগে তৃণমূল ছেড়ে আসা আরাবুল ইসলাম। প্রার্থী তালিকা ঘোষণা করেছেন হুমায়ুন কবীরও। তাঁর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে লড়বেন ২টি কেন্দ্র থেকে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারীও লড়বেন ২টি আসনে। নন্দীগ্রামে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পবিত্র করের বিরুদ্ধে এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget