এক্সপ্লোর
ট্যাংরায় দলীয় কার্যালয় খুলতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিমান বসু

কলকাতা: ভোটের আগে ট্যাংরায় দলীয় কার্যালয় খুলতে গিয়ে তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে বিমান বসু। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই ট্যাংরার চিংড়িহাটা লেনে সিপিএম কার্যালয়টি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে কার্যালয়টি খোলার জন্য মিছিল করে যান বাম নেতা-কর্মীরা। বন্ধ দলীয় কার্যালয়ের সামনে পৌঁছতেই পুলিশের সামনেই বিমান বসু, এন্টালি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবেশ দাস, সিপিএম নেতা অনাদি সাহু-সহ বাম নেতা-কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূলকর্মীরা। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বামেরা।
Before You Go
CM Suvendu Adhikari News: জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion



















