এক্সপ্লোর

Panchayat Election 2023: তৃণমূল থেকে বহিষ্কৃত, এবার পঞ্চায়েত ভোটে নিজের দলের প্রার্থী দিলেন বিভাস অধিকারী

Birbhum News: তৃণমূলের জন্মলগ্ন থেকেই নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি ছিলেন বিভাস। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর, বিভাসকে বহিষ্কার করে তৃণমূল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) প্রার্থী দিল বিভাস অধিকারীর (Bibhash Adhikari) নতুন দল। অল ইন্ডিয়া আর্য মহাসভার নামে নলহাটি (Nalhati) ২ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে ২৫টি আসনে প্রার্থী দিয়েছে বিভাস অধিকারীর (Bibhash Adhikari) দল। তৃণমূলের জন্মলগ্ন থেকেই নলহাটি (Nalhati) ২ নম্বর ব্লকের সভাপতি ছিলেন বিভাস। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর, বিভাসকে বহিষ্কার করে তৃণমূল। বহিষ্কৃত বিভাসের দাবি, তৃণমূল উন্নয়ন না করায়, তিনি আলাদা দল গড়ার সিদ্ধান্ত নেন। বিরোধীদের আশা, বিভাস অধিকারীর দল প্রার্থী দেওয়ায় ভোট কাটাকাটিতে তাদের সুবিধা হতে পারে। বহিষ্কৃত নেতার দল গড়া ও ভোটে লড়াকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

ভাঙরে অশান্তির ছবি

মনোনয়ন ঘিরে পরপর দু’দিন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শেষ দিনেও একই ছবি। ১৪৪ ধারা অগ্রাহ্য করে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসের ভিতরে কাতারে কাতারে তৃণমূল কর্মী। মনোনয়ন কেন্দ্রের দখল কার্যত শাসকদলের কর্মীদের হাতে। বিডিও অফিসের মেন গেট আটকে সিপিএম প্রার্থীদের ভিতরে ঢুকতে বাধা দেন তৃণমূল কর্মীরা। বাম প্রার্থীদের অনেককে মাঝপথেই ফিরে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরই মাঝে গাড়িতে চড়ে বিডিও অফিসে হাজির হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গন্ডগোল শুরুর মিনিট পনেরো পর, ময়দানে নামে পুলিশ। অবৈধ জমায়েত হঠানোর চেষ্টা শুরু হয়।  

অন্যদিকে তৃণমূলের মনোনয়ন-অপারেশন। ক্যানিংয়ের এই ১ নম্বর ব্লক অফিসে সামনে হঠাৎই অবৈধ জমায়েত। ২৮ জন তৃণমূল প্রার্থীর সঙ্গে সেখানে বহু লোকের ভিড়। দলীয় প্রার্থীর প্রস্তাবক হতে এসেছেন বলে দাবি ছিল জমায়েতকারীদের। লাঠিচার্জ করে ভিড় হঠানোর চেষ্টা করে র‍্যাফ ও পুলিশ। গতকাল মনোনয়ন ঘিরে বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং ১ নম্বর ব্লক। গুলিবিদ্ধ হন ২ জন। আহত হন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। আজ মনোনয়ন কেন্দ্রের চারপাশ পুলিশে ছয়লাপ। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। 

মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার চোপড়ায় বাম-কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি। বাম-কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় গুলি বেশ কয়েকজন গুলিবিদ্ধ, অভিযোগ তৃণমূল কংগ্রেসে বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget