এক্সপ্লোর

Bengal Election 2026 : 'কেন্দ্রীয়বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে', ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী; তৃণমূল বলল...

BJP News : বিজেপির অভিযোগ, রুট মার্চের সময় বিজেপির বুথ সভাপতির বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

সিউড়ি : সিউড়ির রবীন্দ্রপল্লীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। বিজেপির অভিযোগ, রুট মার্চের সময় বিজেপির বুথ সভাপতির বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়।

এনিয়ে বীরভূমে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলছেন, বিজেপি যা শুরু করেছে কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপি দলের কর্মী বা আরএসএস কর্মী বলে ভাবতে শুরু করেছে। ওদের অঙ্গুলিহেলনে না চললেই...ওরা যদি নিরপেক্ষতা বজায় রাখে তাহলেই বিজেপি নেতাদের গাত্র জ্বালা হয়ে যাচ্ছে। তাঁদের একটাই ধারণা, মোদি পাঠিয়েছেন পুলিশ। তারা আমাদের হয়ে কাজ করবে, আমরা যা বলব তাই শুনবে...এসআইআরে ভোট লুঠ করেছে, আর একবার ভোট লুঠ করে আমরা তৃণমূলকে হারাব। অত সহজে সম্ভব ? অত সহজে সম্ভব নয়। মানুষ তার যোগ্য জবাব দেবে। 

জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "১৬ নম্বর ওয়ার্ডে আমাদের একটি বুথের প্রেসিডেন্ট...হঠাৎ করে আমরা শুনি সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয়বাহিনী নিয়ে এসে বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই। দেখি সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয়বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি, আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো ? সিউড়ি পুলিশের অফিসার...আমি এটা নিয়ে অবজার্ভারদের কাছে অভিযোগ জানিয়েছি। জেনারেল অবজার্ভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে ? আবার যদি এটা হয় তাহলে এখানে যে পুলিশ অফিসার আছেন বা যিনি নিয়ে যাচ্ছেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছি। ইচ্ছাকৃতভাবে করছে। আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে। তা বলে তাঁকে বলবেন ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না ? আমার বুথ সভাপতি ভোট করবেন না? এজিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম। সাসপেন্ড হয়েছে।" 

প্রসঙ্গত, সিউড়িতে ক্য়ারাম খেলছিলেন ৩ CRPF জওয়ান। সেই ঘটনাতেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হয় ৩ জনকে। ভাইরাল ভিডিওতে দেখা যায় তৃণমূলের পার্টি অফিসের ভিতর ক্য়ারাম খেলছেন তাঁরা। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের পরই কড়া সিদ্ধান্ত নেয় কমিশন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget