এক্সপ্লোর

BJP Candidate Accident: সামনে ট্রাক, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি! প্রচার করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে বিজেপি প্রার্থী

Accident News: ভোট ঘোষণা হওয়ার পরে, প্রচার চলছিল জোরকদমে। তার মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন, শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রচার শেষে ফেরার পথে গাড়ি উল্টে আহত বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন।
  • শীতলকুচির বিজেপি প্রার্থীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।
  • দলীয় কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, উন্নত চিকিৎসার নির্দেশ।
  • বিজেপির অভিযোগ, তৃণমূলের চক্রান্তে দুর্ঘটনা। তৃণমূল অস্বীকার করেছে অভিযোগ।

শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা: প্রচার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। রাজ্য সড়ক থেকে উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি জলাশয়ে উল্টে যায় গাড়িটি। এরপর দলীয় কর্মীরাই তড়িঘড়ি সাবিত্রী বর্মনকে গাড়ি থেকে বের করে নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর পাঁচমাইল সংলগ্ন এলাকায়।

বিজেপি নেতা গৌতম সরকার জানান, প্রচার সেরে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে একটি ট্রাক সামনে চলে আসে। এই পরিস্থিতিতে দ্রুত পাশ কাটিয়ে সরে যেতে গিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় তাদের গাড়িটি। প্রার্থীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে তৃণমূল, এমনটাই দাবি তাঁর। এই ঘটনায় বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ও চালকের মাথায় আঘাত লাগে। যদিও মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তাদের নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোট ঘোষণা হওয়ার পরে, প্রচার চলছিল জোরকদমে। তার মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন, শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে বিজেপি প্রার্থীর গাড়ির, এমনটাই জানা যাচ্ছে। গতকাল রাত ১২টা নাগাদ, মাথাভাঙার শিকারপুরে এই দুর্ঘটনাটি ঘটে। সামনে ট্রাক চলে আসায় রাস্তার পাশে জলাশয়ে উল্টে যায় গাড়ি। সঙ্গে থাকা কর্মীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে, বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনকে। এই ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির। তবে অভিযোগ অস্বীকার করেছে রাজ্য়ের শাসক দল।

রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি

ভোট ঘোষণার পর প্রথম রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু। আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা'। বিজয় সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোশাল মিডিয়ায় পোস্ট পশ্চিমবঙ্গ বিজেপির। এদিন দুপুর ২ টা নাগাদ সামরিক বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর। এবং সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার শহরের দিকে পাড়ি দেবেন। কোচবিহারে যে স্থায়ী হেলিপ্যাড রয়েছে, সেখানে নামবেন নরেন্দ্র মোদি। এবং তারপর তিনি গাড়ি করে আসবে কোচবিহার রাসমেলার মাঠে। ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু। ব্রিগেডের পর আজ কোচবিহারে বিজয় সংকল্প সভায় মোদি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget