এক্সপ্লোর

গেরুয়া ঝড়ে ছত্রভঙ্গ কংগ্রেস, বিজেপি দশে দশ হরিয়ানায়

কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, আপ-জেজেপি জোট, কেউই টিকতে পারল না মোদি সুনামির সামনে৷ হুডা পরিবারের গড় রোহতক ও সোনিপতেও হার মানল কংগ্রেস।

চণ্ডীগড়: হরিয়ানায় কংগ্রেসের শক্ত ঘাঁটিও নড়ে গেল গেরুয়া ঝড়ে। হুডা দুর্গে দশে দশ স্কোর করল বিজেপি। কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, আপ-জেজেপি জোট, কেউই টিকতে পারল না মোদি সুনামির সামনে৷ হুডা পরিবারের গড় রোহতক ও সোনিপতেও হার মানল কংগ্রেস। ২০ বছর পর এভাবে হরিয়ানা মুখ ফিরিয়ে নিল কংগ্রেসের থেকে। ২০১৪য় এই রাজ্যে বিজেপি জিতেছিল ৭টি আসনে। ২টি ছিল আইএনএলডির দখলে, ১টি ছিল কংগ্রেসের। এবছর রাজ্য থেকে নিশ্চিহ্ন হল কংগ্রেস। হুডা পরিবারের শক্ত জমি সোনিপতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হারলেন বিজেপি-র রমেশ চন্দ্র কৌশিকের কাছে৷ ভুপিন্দর পুত্র কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডাও হার মানলেন গেরুয়া ঝড়ে। হারলেন রোহতক কেন্দ্র থেকে। তাঁর কেন্দ্রে জয় পেলেন বিজেপি-র অরবিন্দ কুমার শর্মা৷ এই জোড়া হার কংগ্রেসের কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা৷ বিজেপির ৫জন সাংসদ প্রার্থী জয় পেয়েছেন বড় ব্যবধানে। শুধু রোহতকেই জয়ের ব্যবধান কম। যদিও এধরনের ইঙ্গিতই মিলেছিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়। বিজেপির মহিলা প্রার্থী সুনীতা দুগ্গল শিরসা থেকে ৩ লাখ ৯ হাজার ৯১৮ ভোটে জয় পেয়েছেন হরিয়ানার কংগ্রেসের শীর্ষ পদাধিকারী অশোক তনওয়ারের বিরুদ্ধে। উল্লেখযোগ্যভাবে হেরেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশী লালের নাতনি শ্রুতি চৌধুরি। তিনি ভোটে লড়েছিলেন ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে। একই ভাবে, হিসারে হার মানলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের নাতি ভব্য বিষ্ণোই। হিসারের বর্তমান সাংসদ দুষ্মন্ত চৌতালাও হেরে গেছেন বিজেপি প্রার্থী বিজেন্দ্র সিংহের কাছে। চৌতালা পরিবারের অপর সদস্য দিগ্বিজয় চৌতালা (জেজেপি প্রার্থী) সোনিপত থেকে এবং অর্জুন চৌতালা কুরুক্ষেত্র থেকে ভোটে লড়েছিলেন। তাঁরাও হার মেনেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget