এক্সপ্লোর

BJP Minister List : এবার কি পশ্চিমবঙ্গে থাকবেন কোনও উপমুখ্যমন্ত্রীও? সম্ভাব্য মন্ত্রীই বা কারা? লেটেস্ট আপডেট

বিজেপি শাসিত বহু রাজ্যেই উপমুখ্যমন্ত্রী পদের অস্তিত্ব আছে। পশ্চিমবঙ্গের মতো জনবহুল রাজ্যেও কি এবার উপমুখ্যমন্ত্রী পদের কথা ভাবা হতে পারে?

কলকাতা : শনিবার, ২৫ বৈশাখের সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর, সকাল ১১টা থেকে শুরু হবে এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় শক্তিপ্রদর্শনের সাক্ষী হতে চলেছে ব্রিগেড। কিন্তু প্রশ্ন এখন একটাই, কে হবেন মুখ্যমন্ত্রী? কে কে হতে পারেন মন্ত্রী? কে পেতে পারেন কোন মন্ত্রক? নানা নামের ভিড়ে আরেকটি জল্পনাও উঠে আসছে। বিজেপি শাসিত বহু রাজ্যেই উপমুখ্যমন্ত্রী পদের অস্তিত্ব আছে। পশ্চিমবঙ্গের মতো জনবহুল রাজ্যেও কি এবার উপমুখ্যমন্ত্রী পদের কথা ভাবা হতে পারে? সে-বিষয়ে নির্দিষ্ট কিছু জানা না গেলেও, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব 

সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। এছাড়াও অনুষ্ঠানে থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। শুধু কেন্দ্রীয় নেতৃত্বই নয়, বিজেপি শাসিত প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। ফলে গোটা অনুষ্ঠানকে ঘিরে জাতীয় রাজনীতির নজর এখন কলকাতার দিকে।

সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর জল্পনা 

এরই মধ্যে এবিপি আনন্দের হাতে এসেছে সম্ভাব্য বিজেপি মন্ত্রিসভার একটি তালিকা। সেই তালিকায় একাধিক পরিচিত মুখের নাম উঠে এসেছে। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ এবং নিশীথ প্রামাণিক। এছাড়াও সম্ভাব্য তালিকায় রয়েছে সৌরভ শিকদার, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, দিলীপ ঘোষ এবং দীপাঞ্জন চক্রবর্তী-র নামও। 

উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, প্রতিনিধিত্বের ইঙ্গিত 

সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের প্রতিনিধিত্বও রাখার চেষ্টা হয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান। তালিকায় উঠে এসেছে জুয়েল মুর্মু, নমন রাই, দীপক বর্মন এবং বঙ্কিম ঘোষ-র নাম। একইসঙ্গে সম্ভাব্য মন্ত্রী হিসাবে জল্পনায় রয়েছেন সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু এবং জগন্নাথ চট্টোপাধ্যায়।

স্পিকার পদেও জল্পনা
নতুন বিধানসভার স্পিকার পদ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, স্পিকার করা হতে পারে তাপস রায়-কে। যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

নিরাপত্তায় কড়াকড়ি, প্রস্তুতি তুঙ্গে 

ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক এবং নিরাপত্তা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার পাশাপাশি রাজ্য প্রশাসনের একাধিক স্তরও প্রস্তুতিতে যুক্ত রয়েছে বলে খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধুমাত্র সরকার গঠন নয়, এই শপথগ্রহণ অনুষ্ঠানকে বিজেপি জাতীয় স্তরের শক্তিপ্রদর্শনের মঞ্চ হিসাবেও ব্যবহার করতে চলেছে। ফলে ২৫ বৈশাখের ব্রিগেড এখন কার্যত জাতীয় রাজনীতির মূল আকর্ষণ।  

আরও পড়ুন, 'আমার পাশ দিয়েই ওই খুনি ক্রস করেছিল, তারপর...' শিউরে ওঠা ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget