এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: পদ আঁকড়ে মমতা, হার নিশ্চিত বুঝে দুপুরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

West Bengal Election: আশ্চর্যের বিষয়, দল এমনকী নিজে হেরে যাওয়ার পর, এখনও ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বলছেন, "আমরা তো হারিনি। হারলে পদত্যাগ করতাম।"

কলকাতা: 'ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত, পিছলে যাবে মুঠোয় ধরা বালির মতো, তাই সময় থাকতে, ছাড়তে শিখে নাও!'

বছর দুয়েক আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। বন্ধুদের আড্ডায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তি 'ছাড়তে জানতে হয়' বলে কতগুলো লাইন বলেছিলেন। আজ তাঁর বলা সেই কথাগুলোই যেন প্রাসঙ্গিক মনে হচ্ছে! সবাই কিন্তু ছাড়তে পারেন না। বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, ফল বেরিয়ে গিয়েছে, রাজ্যে একটা ঐতিহাসিক পালা বদল হয়েছে, তারপর আজ MCC অর্থাৎ, আদর্শ নির্বাচনী আচরণ বিধিও উঠে গেল। কিন্তু, আশ্চর্যের বিষয়, দল এমনকী নিজে হেরে যাওয়ার পর, এখনও ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বলছেন, "আমরা তো হারিনি। হারলে পদত্যাগ করতাম।"

আজ থেকে পনেরো বছর আগে কিন্তু এটা হয়নি। দিনটা ছিল দু-হাজার এগারো সালের তেরোই মে, দল হারছে, নিজে যাদবপুর থেকে হারছেন, তৎকালীন মুখ্যমন্ত্রীর দফতর দুপুর দুটোয় সময় দিয়েছিল, কিন্তু, হার নিশ্চিত বুঝে গণনার মাঝেই দুপুর একটা নাগাদ রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সবচেয়ে বড় কথা, রাজভবনে গিয়েছিলেন সরকারি গাড়িতে চেপে। কিন্তু ইস্তফা দিয়ে রাজভবন থেকে বেরনোর সময় পার্টিরক গাড়িতে করে গিয়েছিলেন আলিমুদ্দিনে। সরকারি গাড়ি ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

দু-হাজার এগারো সালের মে মাসে সরকারের পতন, দলের ভরাডুবির পর অন্তরালে চলে গেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দু-হাজার তেরোর পাঁচই ফেব্রুয়ারি, এ নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশ্ন করেছিলেন এবিপি আনন্দের সম্পাদক সুমন দে। তাঁর কাছে জানতে চেয়েছিলেন, দীর্ঘদিন, বেশ কয়েক মাস তাঁকে জনসভায় দেখা যায়নি, পার্টি অফিসে নিয়মিত গিয়েছেন, কিন্তু পাবলিক মিটিং করেননি, তার কোনও বিশেষ কারণ, নির্বাচনে ধাক্কার হতাশা?

উত্তরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, 'না, হতাশা আমার হওয়া সম্ভব নয়। আমি সবসময় আশাবাদী, নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার মনে হয়েছে, একটু দূরে থাকাই কিছুদিনের জন্য উচিত, সেটাই শোভন। পাবলিক লাইফ থেকে আমি দূরে ছিলাম না, যাতায়াতটা, মিটিং করাটা একটু কমিয়েছিলাম। কিন্তু পার্টির মিটিং, আভ্যন্তরীন মিটিং কোনও সময় উপেক্ষা করিনি, করেছি। জনগণের কাছে কিছু বলতে যাব এর জন্য একটু সময় নিয়েছিলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget