এক্সপ্লোর

Panchayat Post Poll Violence : ৬৯৮টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কীসের ভিত্তিতে, কমিশনকে প্রশ্ন করল আদালত

Calcutta High Court : আদালত, কমিশনের কাছে জানতে চায়, আপনারা নিশ্চয়ই কিছু একটা মূল্যায়ন করেই ৬৯৮টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিলেন?

সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বাগচী, কলকাতা : আপনারা নিশ্চয়ই কিছু একটা মূল্যায়ন করেই ছশো আটানব্বইটা বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিলেন? এভাবেই বুধবার রাজ্য় নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেন, আরও সক্রিয় হওয়া উচিত ছিল কমিশনের। 

গ্রাম বাংলার ভোটে জ্বলছে আগুন। ফাটছে বোমা। মরছে মানুষ।  এই অবস্থায়, ভোট অশান্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা চাওয়ার আবেদন জানান মামলাকারী। অপর এক মামলাকারী অভিযোগ করেন, রাজ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে FIR দায়ের করে, ৫০ হাজার বুথে ফের ভোটগ্রহণ করা হোক।

কমিশনের ভূমিকার ভর্ৎসনা

এদিন আদালত, কমিশনের কাছে জানতে চায়, আপনারা নিশ্চয়ই কিছু একটা মূল্যায়ন করেই ৬৯৮টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিলেন?  কমিশনের ভূমিকার ভর্ৎসনা করে আদালতের মন্তব্য, এত ক্ষয়ক্ষতি! পুলিশকর্মী পর্যন্ত আক্রান্ত হয়েছেন! আরও সক্রিয় হওয়া উচিত ছিল কমিশনের!
এই সমস্ত মামলার শুনানির সময় কমিশনের ২-৩ জন আধিকারিকের উপস্থিত থাকা উচিত।  এতে কমিশনের অন্য ভাবমূর্তি তৈরি হয় - এই মন্তব্যও করেছেন প্রধান বিচারপতি। উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ যাবতীয় অভিযোগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

তথ্য সংরক্ষণের নির্দেশ

পাশাপাশি কমিশনকে, ভোট সংক্রান্ত নথি, ব্যালট এবং সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, 'বড় জোর ৬০ টা বুথে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ৬০ হাজারের বেশি বুথে ভোট হয়েছে। আপনারা আমায় দেখান তো কোনও নির্বাচনের পর সাতশোর বেশি এলাকায় রিপোল হয়েছে।' 

তবে এই প্রথম নয়, এর আগেও, কখনও কলকাতা হাইকোর্টে তো কখনও সুপ্রিমকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। মনোনয়নের শেষদিনে দক্ষিণ ২৪ ভাঙড়েই প্রাণ যায় তিনজনের।  সেদিনও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, 'আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই যে, আপনারা উচ্চ আদালতে যান। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।  কিন্তু, আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মত পরিস্থিতি তৈরি করেন, তাহলে আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না। আমাদের প্রাথমিক মত আপনারা (নির্বাচন কমিশন) আমাদের নির্দেশকে কার্যকর না করার মত পরিস্থিতি তৈরি করেছেন।' 

এর আগে ISF-এর করা একটি মামলায়, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে একের পর এক প্রশ্নবানে বিদ্ধ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তিনি জানতে চান, নির্বাচন প্রক্রিয়া কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন? রাজ্যপাল তাঁর (রাজীব সিন্হা) জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন শুনলাম?  এরপর বিচারপতি অমৃতা সিন্হা আরও বলেন, পঞ্চায়েত ভোটের নামে এসব কী হচ্ছে জানি না। 

এরপর, পঞ্চায়েত নির্বাচনে বাহিনী সংক্রান্ত মামলায়, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, 'কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছে। রাজ্য নির্বাচন কমিশনের জায়গায় সেই ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে। আপনাদের যদি বেশি সময় লাগে, তাহলে আবার কলকাতা হাইকোর্টে সেটা জানাতে পারতেন।'

এই  প্রেক্ষাপটে, এদিন ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য নির্বাচন কমিশনকে।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget