এক্সপ্লোর

Bengal SIR News: ‘যখন খুশি নিয়ম পাল্টাচ্ছেন…আমাদের নিন, ডিউটি করতে যাব’, অধ্যাপকদের ভোটের কাজে যুক্ত করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

West Bengal SIR: কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। অধ্যাপকদের নির্বাচনী কাজে নিয়োগ নিয়ে প্রশ্ন। কালকের মধ্যে জবাব তলব করা হল।

কলকাতা: কলেজের অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ  করা নিয়ে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। কমিশনের, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি কৃষ্ণা রাও। কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বিচারপতিদেরও পোলিং অফিসার নিয়োগ করা যেতে পারে, তাঁদেরও ডিউটি করতে যেতে হতে পারে বলে মন্তব্য করলেন তিনি। (West Bengal SIR)

কলেজের অধ্যাপকদের কেন নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে, কেন তাঁদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে গোড়া থেকেই। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হন অধ্যাপকদের একাংশ। বৃহস্পতিবার সেই নিয়ে শুনানি চলছিল। সেখানে মামলাকারীরা জানান, তাঁদের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করলে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ব্যাহত হবে। অবিলম্বে এই বিজ্ঞপ্তি খারিজ করা হোক, অধ্যাপকদের যেন নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হতে বাধ্য না করা হয়, সেই মর্মে আদালতের কাছে আবেদন জানানো হয়। (Bengal SIR News)

শুনানি চলাকালীন এদিন বিচারপতি রাও বলেন, "দেখা যাচ্ছে, বার বার অবস্থান বদল করছে নির্বাচন কমিশন। আপনাদের বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনারা বিচারপতিদেরও পোলিং অফিসার হিসাবে নিয়োগের সংস্থান রেখেছেন। আমাদের নিয়োগ করুন, আমরা যাব ডিউটি করতে। আপনারা যখন খুশি নিয়ম বদল করছেন।" কেন অধ্যাপকদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল, আগামী কাল তার ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। 

যদিও কমিশনের যুক্তি ছিল, একেবারে নির্বাচনের মুখে মামলা করা হয়েছে। এখন নতুন লোক নিয়োগ করে, তাঁদের প্রশিক্ষণ দিয়ে ভোট করানো সম্ভব নয়। এতে বিচারপতি রাও বলেন, "এটা কোনও যুক্তি হতে পারে না। ভোটের পরে মামলা হলে, তখন কোর্ট কি করবে? অনিয়ম দেখে আদালত চোখ বন্ধ রাখলে, সেটা চলতেই থাকবে।" 

এর পর কমিশনের তরফে আদালতে জানানো হয় যে, এখন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করলে, ২৩টি জেলাতেই নতুন করে নিয়োগ করতে হবে তাদের। SIR-এর কাজে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। এখন যদি আদালত হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে গোটা নির্বাচন বন্ধ করে দিতে হবে। এতে বিচারপতি রাও প্রশ্ন তোলেন, "তার মানে আপনারা অযৌক্তিক বিজ্ঞপ্তি দেবেন, আর সেটাকেই মান্যতা দিতে হবে? তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিচ্ছি। সেখানে কমিশন এই যুক্তি দিক। বিচারকদের SIR-এ নিযুক্ত করা হয়েছে বলে এখানেও সেটাকে কাজে লাগানো হোক। সুপ্রিম কোর্টে চলে যান।" আগামী কাল ফের এ নিয়ে শুনানি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget