এক্সপ্লোর

CBI in Sandeshkhali: সন্দেশখালিতে CBI, বসিরহাট থানা থেকে মামলার নথি নিলেন তদন্তকারীরা

Sandeshkhali Update: এদিন নিজাম প্যালেসে সিবিআই দফতরে এসেছেন ইডি-র ডেপুটি ডিরেক্টর। হামলাকাণ্ডে অভিযোগকারী ছিলেন এই ডেপুটি ডিরেক্টর।

পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: শেখ শাহজাহানকে (Sheikh Shajahan CBI Custody) হেফাজতে নিয়েই সন্দেশখালি (Sandeshkhali Incident) পৌঁছল সিবিআই। বৃহস্পতিবার বসিরহাট থানায় গিয়ে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার নথি সংগ্রহ করল সিবিআই। নিজাম প্যালেসে সিবিআই দফতরে এলেন ইডি-র ডেপুটি ডিরেক্টর। ইডি-র উপর হামলাকাণ্ডে অভিযোগকারী ছিলেন এই ডেপুটি ডিরেক্টর। তদন্তে উঠে আসা তথ্য নিজেদের মধ্যে আদানপ্রদান করছে সিবিআই, ইডি।

সূত্রের খবর, শেখ শাহজাহানের ফোনের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর কার সঙ্গে কথা বলেছিলেন শেখ শাহজাহান? সেই বিষয়ে বহু গুরুত্বপর্ণ তথ্য সিডিআরে মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের।

আদালতের নির্দেশ সত্ত্বেও, বিস্তর টানাপোড়েনের পর বুধবার সন্ধেয় সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের হেফাজত থেকে নিজেদের হেফাজতে পেয়েছে CBI. দোর্দণ্ডপ্রতাপ, তৃণমূলের সাসপেন্ডেড নেতাকে জেরা করে সন্দেশখালির ঘটনাপ্রবাহের রহস্যভেদ করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  CBI সূত্রের খবর, শেখ শাহজাহানকে নিজাম প্যালেসে নিয়ে আসার পর, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে দফায় দফায় জেরা করা হয়েছে। ৫ জানুয়ারি রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সড়বেড়িয়ায় শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও আহত হন ED-র আধিকারিকরা। শেখ শাহজাহানের অনুগামীদের রোষের মুখে পড়ে এলাকা ছাড়তে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।

শাহজাহানকে কী কী প্রশ্ন?

ঘটনার দিন সকালে ঠিক কী ঘটেছিল? 

তিনি কখন জানতে পারেন বাড়িতে ED এসেছে?

বাড়িতে ED-র অভিযানের সময় তিনি কোথায় ছিলেন? 

বাড়ির সামনে শ'য়ে শ'য়ে মানুষের জমায়েত হয়েছিল কার নির্দেশে? 

ED অফিসারদের তাঁর বাড়িতে কেন তল্লাশি করতে দেওয়া হয়নি?

বাড়িতে কী এমন ছিল যে ঢুকতে দেওয়া হল না ED-র আধিকারিকদের?

রাজ্য পুলিশের হাতে ধরা পড়ার আগে, ৫৫ দিন ধরে ফেরার থাকাকালীন কোথায় কোথায় ছিলেন? 

কারা কারা তাকে আশ্রয় দিয়েছিলেন?

CBI সূত্রের খবর, জেরায় এই সব প্রশ্নেরই মুখোমুখি হতে হয়েছে শেখ শাহজাহানকে। ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির সামনে ED ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর এভাবেই চড়াও হতে দেখা গিয়েছিল শতাধিক মানুষকে। সেই জমায়েতে সন্দেশখালির বেতাজ বাদশার কোনও ভূমিকা ছিল কিনা তা জানতে,  শেখ শাহজাহানের ফোনের কল ডিটেলস্ ও টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে বলে CBI সূত্রে খবর। ইতিমধ্যেই ৩টি নতুন FIR দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি CBI

বুধবারই ন্যাজাট থানা থেকে দুটি কেসের নথি সংগ্রহ করেছে তাঁরা। বৃহস্পতিবার বসিরহাট থানা থেকে নথি সংগ্রহ করেন তাঁরা। ধৃত শেখ শাহজাহানকে শনিবার ফের বসিরহাট আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, রাজ্য পুলিশ এতদনি ধরে কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে, সেবিষয়েও স্পষ্ট দিশা পেতে চাইছে CBI.

আরও পড়ুন: মমতার মিছিলে বিজেপি বিধায়ক! এবার পদ্ম-শিবির ভাঙাল ঘাসফুল

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget