এক্সপ্লোর

CM Mamata Mukhomukhi : অভিনয়ের জন্য সম্মান করি, কিন্তু মানুষের জন্য কবে কাজ করেছেন? নাম না করে মমতার নিশানা মিঠুনকে

নোয়াপাড়ায় দলীয় প্রার্থীর হয়ে সভা করতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তা ভাঁওতা ছাড়া আর কিছু নয় ।

কলকাতা : '' উনি রাজনীতির কতটুকু বোঝেন ? কবে কাজ করেছেন মানুষের জন্য ? '' 
কার্যত এভাবেই ক্ষুরধার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । কার বিরুদ্ধে ? এক কালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে । যদিও একবারের জন্যও নাম মুখেও আনলেন না অধুনা বিজেপি নেতা এবং এককালে তৃণমূলের সাংসদ চলচ্চিত্রকারের । এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর সরকার যদি কন্যাশ্রী, রূপশ্রীর বাস্তব রূপায়ন করে দেখাতে পারে, তবে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া কেন সম্ভব নয় ?

বৃহস্পতিবার নোয়াপাড়ায় দলীয় প্রার্থীর হয়ে সভা করতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তা ভাঁওতা ছাড়া আর কিছু নয় । কার্যত রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মিঠুন চক্রবর্তী বলেন রেশন জনগণকে দেওয়া ভিক্ষা নয় বরং অধিকার । তাই রেশন দোকানে গিয়ে ১ গ্রামও কম রেশন পেলে একটি ফোন করলেই ফাটাকেষ্ট হাজির হয়ে যাবে । এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন,  রাজনীতি সম্পর্কে ওই চলচ্চিত্রকারের জ্ঞান খুব কম।  তাছাড়াও ওঁর কিছু হোটেল আছে এবং অন্যান্য কিছু কারণে তাঁকে বিজেপিতে যোগ দিতে হয়েছে। তা বলে যা কি্ছু বলে গেলেও বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেসময় কিছু সম্মাননীয় মানুষকে তিনি রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলেন, তাই ওই চলচ্চিত্রকারকে তিনি পাঠিয়েছিলেন, কিন্তু তাঁর রাজনৈতিক জ্ঞান তেমন নেই। বরং ভাল ছবি করেন বলে মুখ্যমন্ত্রী তাঁকে সম্মান করেন। 

স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর সুবিধে যদি মানুষকে তাঁর সরকার করে দিয়ে থাকে, তাহলে কেন সম্ভব নয় বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই কাজে কোনও সেলফ হেল্প গ্রুপও সাহায্য করতে পারে, তাতে অনেকের কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি সারা দেশে যা যা সামাজিক সুরক্ষার প্রজেক্ট করেছেন, তা কেউ করে দেখাতে পারেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget