এক্সপ্লোর

Panchayat Election 2023: দাঁতনে বিজেপির মহিলা প্রার্থীকে প্রকাশ্যে বাঁশপেটা করার অভিযোগ

দাঁতন ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থী কাকলি পাত্র এবং তাঁর স্বামী-পুত্রকেও বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দাঁতনে বিজেপির মহিলা প্রার্থীকে প্রকাশ্যে বাঁশপেটা করার অভিযোগ। বিজেপি প্রার্থী, তাঁর স্বামীকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালে বাজারে গেলে প্রথমে বিজেপি প্রার্থীর স্বামীর উপর হামলা। ঘটনাস্থলে গেলে প্রার্থী ও তাঁর ছেলেকেও বেধড়ক মারধরের অভিযোগ। ব্যক্তিগত শত্রুতা, যোগ নেই দলের, দাবি তৃণমূলের। 

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই, কখনও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বিরোধী প্রার্থীদের বাড়ি ভাঙচুর, বাড়িতে সাদা কাপড়ের থান পাঠিয়ে হুমকির পর এবার, বাঁশ দিয়ে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

দাঁতন ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থী কাকলি পাত্র এবং তাঁর স্বামী-পুত্রকেও বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।  দাঁতনের বিজেপি প্রার্থী কাকলি পাত্রের কথায়, আমাকে তৃণমূলের লোক মেরেছে। আমি মন্দিরে গেছিলাম পুজো জিতে। আমার ছেলে কাজ করতে গেছিল। আমার স্বামী চা খেতে এসেছিল দোকানে। আমার স্বামীকে মারছে, আমার ছেলেকে মারছে। আমি প্রার্থী দাঁড়িয়েছি বিজেপি থেকে, আমাকে মার্ডার করবে প্ল্যান ছিল।

যদিও, বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলছেন, কেশরম্ভায় শক্তিশালী বিজেপি। আমাদের লোক মারতে যাবে কেন। এবং যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে তো প্রমাণিত হয়নি যে তৃণমূলের ঝান্ডা নিয়ে মারতে ছুটে যাচ্ছে। কে করেছে তৃণমূলের ছাপ নেই ব্যক্তিগত কারণ হতে পারে আর সেটাকে রাজনীতির রং দিচ্ছে বিজেপি।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষ বলছেন, বহু প্রার্থী এখনও ভয়ে বাড়ির বাইরে। সব জায়গায় প্রায় ৯০ শতাংশ প্রার্থী দিয়েছি। ওরা সেটা সহ্য করতে পারছে না। এক দু জায়গায় ঝামেলা করে ভাবছে ভয় দেখাবে সেটা হবে না। পার্টি এবার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। পঞ্চায়েত ভোটের দিন যত এগোচ্ছে, ততই বিরোধীদের ওপর নেমে আসছে আক্রমণ। সবক্ষেত্রেই অভিযোগ উঠছে শাসকদলের দিকে। যদিও, তারা অভিযোগ অস্বীকার করেছে।                                                                             

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget