এক্সপ্লোর

Panchayat Election: কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপাল-রাজ্য নির্বাচন কমিশনার আলোচনায় মূল বিষয় আর কী?

C V Ananda Bose And State Election Commissioner:ঘণ্টাদুয়েক বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

পার্থপ্রতিম ঘোষ ও রুমা পাল কলকাতা: ঘণ্টাদুয়েক বৈঠকের পর রাজভবন (Raj Bhavan) থেকে বেরিয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। সূত্রের খবর, মনোনয়ন পর্বে যে অশান্তি হয়েছে তা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) সঙ্গে আলোচনা হয় তাঁর। কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী, আলোচনা হয় তা নিয়েও। এদিন সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে আসেন রাজীব সিনহা। তার মিনিট দশেক পরই বৈঠক শুরু হয়। 

কী জানা গেল?
কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা তৈরি করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর সেই তালিকা নিয়েই এদিন তিনি রাজভবনে যান বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। আজই কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় কত মোতায়েন হবে, সে ব্যাপারে বাহিনীর কর্তাদের পাশাপাশি রাজ্যপালকেও অবগত করিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।, এদিনও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'যা বাহিনী এসেছে, তাতে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়িয়ে ভোট করা দরকার। পঞ্চায়েত ভোটের দফা বাড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা উচিত।'

প্রেক্ষাপট...
সংঘাতের আবহেই আজ রাজভবনে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানান, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। তিনি নিজেই সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। তাঁর কথায় 'আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে।' প্রসঙ্গত, গত ১৭ জুন রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছিলেন রাজ্যপাল। রাজীব সিন্হাকে রাজভবনেই তলব করেন সি ভি আনন্দ বোস। ঠিক তার আগের দিনই সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তাও দিয়েছিলেন। এরপরই রবিবার দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার আগের শনিবারই রাজভবনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, 'রাজ্যপালকে ভোট-হিংসার কথা জানিয়েছি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই, জানিয়েছেন রাজ্যপাল। ভোটে অশান্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। গতকাল ভাঙড়ে গিয়ে রাজ্যপাল বুঝেছেন আদতে কী ঘটেছে'।যদিও রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপালের তলব নিয়ে এবার টানাপড়েনের সাক্ষী থেকেছে বাংলা। তবে রবিবারের বৈঠকের পর বিভিন্ন সূত্রে খবর, নানা বিষয়ে রাজ্যপালকে জানিয়েছেন রাজীব সিনহা।

আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget