এক্সপ্লোর

Dilip Ghosh: "না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না", যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে 'বুলডোজার' হুমকি!

West Bengal Assembly Election 2026: ভোট প্রচারে এসে পশ্চিমবঙ্গের মানুষকে 'বুলডোজার' -এর গল্প শুনিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার সেই হুমকি শোনা গেল দিলীপ ঘোষের মুখে।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: রাজ্যে নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। আর এর মধ্যেই ভোট প্রচারে এসে পশ্চিমবঙ্গের মানুষকে 'বুলডোজার' -এর গল্প শুনিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার সেই হুমকি শোনা গেল দিলীপ ঘোষের মুখে।

প্রচারে বেরিয়ে আক্রমণ করলেন তৃণমূলকে। দিলীপ বলেন, তাঁর চিফ এজেন্টকে হুমকি দিয়েছে বিপক্ষের নেতারা। আর তারপরই দিলীপের মুখে শোনা যায় হুঁশিয়ারি, "তুই ৪ তারিখের পর কোথায় থাকবি, সেটা ভাব। চাইলে বিহার, ওড়িশায় ঘর ভাড়া করিয়ে দেব। উত্তরপ্রদেশে গুণ্ডা-মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে।" 

১৭ এপ্রিল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় খড়গপুর সদর বিধানসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি পথসভা হয়। ওই পথসভায় তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। আর, তারপরই দিলীপের মুখে শোনা যায় বুলডোজার নিয়ে হুঁশিয়ারি।

"৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে। উত্তরপ্রদেশে গুণ্ডা-মাফিয়াদের যে হাল হয়, বাংলায় তার চেয়েও খারাপ অবস্থা হবে। তাই বলছি, যা টাকা-পয়সা কামিয়েছো, খাও-দাও মস্তি করো। না হলে বুলডোজার চলবে, কেউ বাঁচাতে পারবে না", তৃণমূলের নেতা ও কিছু পুলিশকে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলীপের।

খড়্গপুরের মঞ্চ থেকে দিলীপ বলেন, "খড়্গপুরে কারও ক্ষমতা হবে না আপনাদের দিকে নজর উঠিয়ে দেখবে। কোন মহিলার দিকে নজর উঠিয়ে দেখবে। কোন ব্যবসায়ীর দিকে নজর উঠিয়ে ধমকি দেবে। এখনও চলছে, একটু একটু। ২১ নম্বরের রোড শো করেছিলাম। ওখানকার নেতারা আমাদের চিফ এজেন্ট অনুপমকে বলে ৪ তারিখের পরে এখানে থাকতে পারবে। মাই কে লাল তুই চার তারিখের পরে কোথায় থাকবি এটা ভেবে দেখ। বউ বাচ্চাদের নিয়ে কোথায় যাবি এটা দেখ। ওড়িশা, বিহারে গেলে তার ভাড়া আমি দিয়ে দেবো।"

এরপর দিলীপ আক্রমণ শানান পুলিশকে নিয়েও। তিনি বলেন, "এখানে কিছু ছোটখাটো পুলিশ এখনও আছে যারা লাফাচ্ছে। অনেক খারাপ সময় আসছে। উত্তর প্রদেশের গুন্ডা মাফিয়াদের যে অবস্থা হয়েছে, বাংলায় ওর থেকেও বাজে অবস্থা হবে। এইজন্য বলছি যা মাল কামিয়েছো খাও, দাও, মস্তি করো। ঘর-দুয়ার বানিয়ে নিয়েছ। বউ, বাচ্চাদের সঙ্গে নিয়ে জীবন কাটাও। না হলে বুলডোজার চলে যাবে। কেউ বাঁচাতে পারবে না। সারা জীবন জেলে থাকতে হবে। আমি বলি না করে দেখাই। এখানে কিছু ছোটখাটো পুলিশ এখনও আছে যারা লাফাচ্ছে। অনেক খারাপ সময় আসছে। উত্তর প্রদেশের গুন্ডা মাফিয়াদের যে অবস্থা হয়েছে, বাংলায় ওর থেকেও বাজে অবস্থা হবে। এইজন্য বলছি যা মাল কামিয়েছো খাও, দাও, মস্তি করো। ঘর-দুয়ার বানিয়ে নিয়েছ। বউ, বাচ্চাদের সঙ্গে নিয়ে জীবন কাটাও। না হলে বুলডোজার চলে যাবে। কেউ বাঁচাতে পারবে না। সারা জীবন জেলে থাকতে হবে। আমি বলি না করে দেখাই।"

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget