এক্সপ্লোর

Bhawanipur: মমতার বিধানসভা কেন্দ্রে তুমুল উত্তেজনা ! ফিরহাদের সামনে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা, কী অভিযোগ ?

WB Election: তৃণমূলের প্রচার ঘিরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের চেতলায় উত্তেজনা। প্রচার চলাকালীন ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে জল নিকাশি নিয়ে অভিযোগ স্থানীয়দের।

চেতলা: বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই সবার নজর ভবানীপুরের দিকে। ২৯৪ টি কেন্দ্রের মধ্যে হাইভোল্টেজ কেন্দ্র হল এই ভবানীপুর। কারণ, আবারও মুখোমুখি দুই হেভিওয়েট। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ভোট প্রচারের কাজে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থাকার কারণে নিজের কেন্দ্রর দায়িত্ব দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর সমর্থনে শনিবার সকাল থেকে চেতালয় জনসংযোগ শুরু করেন ফিরহাদ। প্রচার চলাকালীন ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে কিছু বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। শুরু হয় তুলুম উত্তেজনা। 

তৃণমূলের প্রচার ঘিরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের চেতলায় উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার সকাল থেকে চেতালয় প্রচার শুরু করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচার চলাকালীন ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে জল নিকাশি নিয়ে অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগ, ফিরহাদ হাকিম চলে যাওয়ার পরই, অভিযোগকারীদের ওপরে কার্যত চড়াও হন স্থানীয় তৃণমূল নেতারা। জোর করে ঘরে ঢোকারও চেষ্টাও করা হয় বলে অভিযোগ। আর তারপরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। 

অভিযোগ ওঠে, শাসানি দেওয়ার পাশাপাশি 'বাংলার বাড়ি' প্রকল্প থেকে নাম কেটে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে অভিযোগকারীদের। হরেকৃষ্ণ দে সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার দিকে এই অভিযোগ তোলেন স্থানীয় মহিলারা। অভিযোগকারীদের মধ্যে একজন মহিলা জানান, 'আমি বলেছিলাম দাদা, আমার বাড়িতে দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে। আমাদের সমস্যা এখানে। এটুকুই বলা হয়েছে, আর কিছু নয়। তবে তারপর অনেকে বলছে, কেন বলছ মিডিয়াতে। তৃণমূলের লোকেরা বলেছে। আমরা তো কোনও খারাপ কথা বলিনি। ' এলাকার আর একজন মহিলা জানান, জমা জল যে যায়না এখান থেকে, এটাই একটা সমস্যা। কিন্তু পরিষ্কার করা হয়। কিন্তু একটা আসল সমস্যা আছে এখানে, সেটাই জানান হচ্ছে। কারোর বিরুদ্ধে কিছু বলা হয়নি। '

তবে সেই এলাকারই কিছু বাসিন্দাদের দাবি, ' সব সুযোগ সুবিধা এরা নিয়েছে, আমাদের এলাকায় কোনও অসুবিধা নেই। আমাদের ববি দা যা করে দিয়েছে, জল, কল, আলো সবকিছু করেছে। এরা হল সব বিজেপির লোক। দাদাকে, অর্থাৎ ফিরহাদ হাকিমকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। 

যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। হরেকৃষ্ণ দে-র দাবি, শাসানি নয়, শুধুমাত্র কথা বলতে অভিযোগকারীদের কাছে যাওয়া হয়েছিল। জোর করে ঘরে ঢোকার চেষ্টাও কেউ করেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget