এক্সপ্লোর

বহিরাগত রুখতে কমিশনের নজরে এবার ক্লাব

কলকাতা: ভোটে বহিরাগতদের জমায়েত রুখতে, ক্লাবগুলির উপর নজরদারি চালাতে হবে। নজর রাখতে হবে জেলবন্দি দুষ্কৃতীদের উপরও। বাইক বাহিনীর দৌরাত্ম্য রুখতে নিতে হবে কড়া পদক্ষেপ। মুখ্যসচিব, ডিজি-সহ রাজ্য পুলিশ ও প্রশাসনের কর্তাদের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।   তারা চাইলে যে বহিরাগতদের দৌরাত্ম্য রুখে দিতে পারে, পঞ্চম দফার ভোটে তা আংশিক হলেও, প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার শেষ দু’দফা ভোটের আগে নিরাপত্তা বলয়কে নিশ্ছিদ্র করতে, মুখ্যসচিব, ডিজি-সহ রাজ্য পুলিশ ও প্রশাসনের কর্তাদের জন্য নজিরবিহীন নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন।   ভোটের সময় বিভিন্ন ক্লাবে বহিরাগতদের জমায়েত হয় এবং সেই বহিরাগতরাই এলাকার ভোটারদের ভয় দেখায় বলে অভিযোগ। এ বিষয়ে কমিশন ইতিমধ্যেই রিপোর্ট পেয়েছে বলে সূত্রের খবর। তাই বহিরাগত দৌরাত্ম্য রুখতে কমিশনের কড়া নির্দেশ, বহিরাগতদের জমায়েতের সম্ভাবনা রয়েছে, এমন ক্লাবগুলির ওপর দিনরাত নজরদারি চালাতে হবে।   প্রথম থেকে চতুর্থ দফার ভোটে বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়িয়েছে দুষ্কৃতীরা। ভোটারদের মারধর থেকে দেদার ছাপ্পা ভোট, অভিযোগ ভুরিভুরি। শেষ দুই দফার ভোটে দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে কমিশনের নির্দেশ, চিহ্নিত হওয়া দুষ্কৃতীদের কড়া নজরদারির মধ্যে রাখতে হবে। যাতে তারা ভোটের আগে বা ভোটের দিন গৃহবন্দি থাকতে বাধ্য হয়। শুধু তাই নয়, কমিশনের নজরে জেলবন্দি দুষ্কৃতীরাও। কমিশনের নির্দেশ, জেলবন্দি দুষ্কৃতীদেরও নজরে রাখতে হবে। তারা যেন কোনওভাবেই জেলের বাইরে থাকা দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কমিশনের আরও নির্দেশ, এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ রুখতে, রাতে জলপথে সার্চ লাইট ব্যবহার করে তল্লাশি চালাতে হবে।   বাইক বাহিনীর দৌরাত্ম্য রুখতেও বদ্ধ পরিকর কমিশন। যাতে কোনও ভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি না হয় সেকথা মাথায় রেখে কমিশনের নির্দেশ, বাইক বাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশ প্রশাসনকে। কমিশনের আরও নির্দেশ, এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রাতে টহলদারি চালাতে হবে। সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালাবে বিএসএফ।   শেষ দু’দফার ভোটের কমিশনের এই সব নির্দেশ, আদৌ কার্যকর হয় কি না, এখন সেটাই দেখার।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget