এক্সপ্লোর

I-PAC Director Summoned: বড় খবর ! I-PAC এর আরেক ডিরেক্টরকে এবার তলব করল ইডি

ED Summoned I-PAC Director: এবার I-PAC এর ডিরেক্টর ঋষি রাজ সিংকে তলব ইডির। আগামীকাল দিল্লিতে ED-র সদর দফতরে সকাল ১১টায় তাঁকে তলব করা হয়েছে।

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি : I-PAC এর আরেক ডিরেক্টরকে এবার তলব করল ইডি। এবার I-PAC এর ডিরেক্টর ঋষি রাজ সিংকে তলব ইডির। আগামীকাল দিল্লিতে ED-র সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, I-PAC এর এই ডিরেক্টর ঋষি রাজ সিং মূলত বেঙ্গালুরু ভিত্তিক। চেন্নাই এবং তামিলনাড়ুতে I-PAC এর যে কাজ হয়, তার দেখভাল করেন এই ঋষি রাজ সিং। এবার তাঁকেই তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার দিল্লিতে ইডি- র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ঠিক কোন মামলায় ঋষি রাজ সিং- কে তলব করা হয়েছে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ইডি সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ সোমবার বেলা ১১টায় দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ঋষি রাজ সিংকে। ইডি সূত্রে এও খবর যে, I-PAC এর বিরুদ্ধে অন্য একটি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্ভবত সেই মামলার কারণেই তলব করা হয়েছে I-PAC এর এই ডিরেক্টর ঋষি রাজ সিংকে। 

এর আগে পশ্চিমবঙ্গের কয়লা কেলেঙ্কারি মামলায় প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংকে দিল্লিতে তলব করেছিল ইডি। সেই সময় অবশ্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে I-PAC এর এই দুই কর্তার আইনজীবীরা জানিয়েছিলেন যে, প্রতীক জৈন এবং ঋষি রাজ সিং দিল্লি যেতে পারবেন না। আইনজীবীরা এও জানান যে, ২৯ এপ্রিলের পর তাঁদের (প্রতীক জৈন ও ঋষি রাজ সিং) তলব করা হোক কিংবা ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক বা কলকাতার অফিসে ডাকা হোক - এইসবের জন্য প্রতীক জৈন এবং ঋষি রাজ সিং প্রস্তুত। এই মামলায় দিল্লি হাইকোর্টের এখনও চূড়ান্ত শুনানি হয়নি। ৬ মে শুনানির তারিখ দেওয়া হয়েছে। সেখানে দল্লি হাইকোর্ট কী নির্দেশ দেয় সেটা দেখার। তবে তার আগে অন্য এক মামলায় ঋষি রাজ সিংকে তলব করেছে ইডি। সোমবার সকাল ১১টায় দিল্লিতে ইডির সদর দফতরে I-PAC এর এই ডিরেক্টরকে হাজিরা দিতে বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। I-PAC এর তিনজন ডিরেক্টর রয়েছেন। তাঁদের মধ্যে দীনেশ চান্দেলকে ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেফতার করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন তিনি। 

অন্যদিকে I-PAC নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভোটের মুখে কুড়ি দিনের ছুটিতে যেতে বলা হয়েছে I-PAC-এর কর্মীদের। আপাতত কাজ বন্ধ রাখছে I-PAC. এমনটাই দাবি করা হয়েছে ডেকান হেরাল্ডের প্রতিবেদনে। এই খবর নিয়ে জল্পনায় তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget