এক্সপ্লোর

Bengal Election 2026 : পর্ণশ্রীকাণ্ডে গ্রেফতার ৬ তৃণমূলকর্মী, প্রার্থী রত্না চট্টোপাধ্যায়েরও নাম মামলায়

Kolkata News : ঘটনায় অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে। তারমধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পর্ণশ্রীকাণ্ডে গ্রেফতার ৬ তৃণমূলকর্মী । গতকাল পর্ণশ্রীতে বিজেপি অফিসের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে গতকালই অভিযোগ দায়ের করেছিল বিজেপি। এরপর আজ বেহালার বিভিন্ন জায়গা থেকে ৬ তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ। এর আগে পণর্শ্রীতে বিজেপি কার্যালয়ের সামনে ভাঙচুরকাণ্ডে রত্না চট্টোপাধ্যায়-সহ ৭ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। ঘটনায় অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে। তারমধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। 

এ প্রসঙ্গে আজ রত্না চট্টোপাধ্যায় বলেন, "কাল উত্তেজনা তৈরি করেছিল তারা। আমাদের ব্যানার, পোস্টার ওরা ছিঁড়ছিল। সেই প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছেলেরাও হয়তো... ভাঙতে পারে, আমি নিজের চোখে দেখিনি। কারণ, আমি সেখানে উপস্থিত ছিলাম না। বাড়িতে ছিলাম। পরবর্তীকালে যখন থানায় আমাদের দুই জনকে তুলে নিয়ে যায়, আমি জানতে পারি...তখন আমি থানায় গিয়েছিলাম। থানায় ওখানে যাওয়ার পর সেটা যদি আমার জন্য অপরাধ হয়, তারজন্য যদি আমাকে এইসব কেস দেয়, আমার কিছু বলার নেই। কারণ, এখন আমরা নির্বাচন কমিশনের আওতায়। এতদিন জানতাম, নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা। সেই নির্বাচন কমিশন যদি কারো হয়ে কাজ করে আমাদের বিরুদ্ধে কেস দেয় বা আমাদের কোনও কিছু...মেনে নিতে হবে।" Kolkata News

ঘটনা কী ?

কয়েকদিন পরে নির্বাচন। তার আগে গতকাল গণ্ডগোল, উত্তেজনা ছড়ায় বেহালার পর্ণশ্রীতে। ঘটনা কী ? সিসি টিভি ফুটেজে যেটা দেখা গেছে, পর্ণশ্রীতে বিজেপির পার্টি অফিসে ঢুকে কয়েকজন তাণ্ডব চালাচ্ছে। সেখানে ভাঙচু চালানো হয়। ল্যাপটপও নিয়ে চলে যাওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, একজন বিজেপিকে কর্মীকে মারধর করা হয়েছে। তিনি আহত হয়েছেন। তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ করে বিজেপি। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় গোটা বিষয়টায় ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ ওঠে বিজেপির তরফে। এই ঘটনার পর পর্ণশ্রী থানায় গিয়ে বিজেপি বিক্ষোভ দেখাতে থাকে। যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময় প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও পর্ণশ্রী থানায় পৌঁছান। তিনি অভিযোগ করতে গিয়েছিলেন। সেই সময় দুই পক্ষ এক জায়গায় হলে থানার বাইরে স্লোগান যুদ্ধ শুরু হয়। চলতে থাকে বচসা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনও রকমে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। West Bengal Election 2026

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget