এক্সপ্লোর

Election Commission: সোমবার বিকালে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, জানিয়ে দিল নির্বাচন কমিশন!

West Bengal Election 2026: কমিশন সূত্রে খবর, আগামী সোমবার বিকালে বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। তারপর প্রতি শুক্রবার বেরোবে নতুন নতুন সাপ্লিমেন্টারি তালিকা, খবর কমিশন সূত্রে।

পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। ইতিমধ্যেই এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। যদিও কমিশন জানিয়েছে এর পর একে একে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ্যে আসবে। কমিশন সূত্রে খবর, আগামী সোমবার বিকালে বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। তারপর প্রতি শুক্রবার বেরোবে নতুন নতুন সাপ্লিমেন্টারি তালিকা, খবর কমিশন সূত্রে।

এখনও পর্যন্ত কত জনের নামের নিষ্পত্তি হয়েছে? কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৭ লক্ষ ২৩ হাজার নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই ৮০ হাজার ৭১৯ বুথের মধ্যে ৪০ হাজার বুথের তালিকাও নাকি পৌঁছে গিয়েছে, খবর কমিশন সূত্রে।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে একাধিক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস নির্বাচনী ইস্তেহারও প্রকাশ করে ফেলেছে। জানা গিয়েছে, ঈদের পরই প্রচারে নামবে রাজ্যের শাসক দল। এমনকি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথের মতো হেভি ওয়েট নেতারা।

জানা গিয়েছে আগামী সোমবারের পর শুক্রবার আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। আর এই ভাবেই প্রতি শুক্রবার একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। জানা গিয়েছে, এখনও ১০ লক্ষের মতো নাম বাদ রয়েছে। তবে এটাও ঠিক, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা চাইলে ট্রাইব্যুনালে যেতে পারবেন। আর ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশিকারও জারি হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

ট্রাইব্যুনালের কাজ কী? কেন গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল? এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এ ছাড়াও রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ মোট ১৯ জন বিচারপতি। আসলে এসআইআরের সঙ্গে যুক্ত বিচারপতিদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনও ব্যক্তি বা ভোটার অখুশি হলে বা তাঁর কিছু বলার থাকলে, তিনি সেই অভিযোগ জানতে পারবেন এই ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালে থাক বিচারপতিরা তারপর সিদ্ধান্ত নেবেন ওই ব্যক্তিদের ভোটাধিকার থাকবে কি না।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন আরও জানিয়েছে, নির্বাচনের আগে রাজ্যে আসবে আরও ১ হাজার ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে আরও ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলেই খবর। কমিশন সূত্রে আরও খবর, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget