এক্সপ্লোর

Election 2026: সত্যিই কি স্ট্রং-রুমে ঢুকেছিল বহিরাগতরা? তৃণমূলের অভিযোগ শুনে কী জানিয়ে দিল নির্বাচন কমিশন?

Election Commission News: তৃণমূলের তরফ থেকে যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেই জল্পনা উড়িয়ে দিন নির্বাচন কমিশন

কলকাতা: গতকালই শেষ হয়েছে নির্বাচন। পশ্চিমবঙ্গে এবার ২ দফা নির্বাচন হয়েছে, গতকালই শেষ হয়েছে ভোট। রেজাল্ট বেরোবে ৪ তারিখ। তবে তার আগেও যেন কিছুতেই শান্ত হচ্ছে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি। দফায় দফায় সামনে চলে আসছে বিভিন্ন বিক্ষোভের খবর। তবে এবার একেবারে খাস কলকাতার বুকে বিক্ষোভ! নেতাজি ইনডোরে উত্তেজনা, তৃণমূল বিজেপির মধ্যে স্লোগান যুদ্ধে উত্তপ্ত হল পরিস্থিতি। তৃণমূলের নেতানেত্রী থেকে শুরু করে, বিজেপি নেতা, কর্মী সমর্থকেরাও হাজির হয়ে গিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ ছিল, স্ট্রং রুমে ঢুকেছে বহিরাগতরা! আর এবার, সেই অভিযোগই খারিজ করে দিল নির্বাচন কমিশন!

কী অভিযোগ তৃণমূলের? কেন ছড়াল উত্তেজনা?

আজ সন্ধেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেন, কুণাল ঘোষ, শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেত্রীবৃন্দ। কিন্তু কেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র? এই জায়গাটি উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং-রুম। এখানেই সংরক্ষিত হয়েছে EVM। কিন্তু সন্ধের দিকে তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হয় একটি ভিডিও। অভিযোগ আনা হয়, ভিতরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে EVM। সেখানে প্রবেশ করছেন বহিরাগতরা। ফলে EVM-এর নিরাপত্তার দাবি তুলে ওই স্ট্রংরুমের সামনে ধর্নায় বসেন তৃণমূলের নেতানেত্রীরা। বৃষ্টির মধ্যেই চলতে থাকে এই ধর্না। এরপরে তাপস রায় ও সন্তোষ পাঠক এলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নেতানেত্রীদের সঙ্গে আসেন বেশ কিছু কর্মীরাও। শুরু হয় বাকযুদ্ধ। তাপস রায় অভিযোগ করেন, এভাবে স্ট্রংরুমের বাইরে, এত লোক নিয়ে জমায়েত করা অনুচিত। তৃণমূল যদি সেই নিয়ম না মেলে স্ট্রংরুমের বাইরে এভাবে জমায়েত করে, তাহলে বিজেপি ও সমান সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে স্ট্রংরুমের বাইরে জমায়েত করবে। এরপরেই অ্যাকশনে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জমায়েত সরিয়ে দেওয়া হয়। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা। সমস্ত দলের কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। এলাকায় আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। 

কী জানাল নির্বাচন কমিশন?

তৃণমূলের তরফ থেকে যে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেই জল্পনা উড়িয়ে দিন নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন। এদিন কমিশনের তরফে জানানো হয়, 'রাজনৈতিক দলের উপস্থিতিতেই স্ট্রং রুম সিল করা হয়েছে। পাশের ঘরে পোস্টাল ব্যালট ভাগ হচ্ছিল। সাধারণত জেলায় জেলায় সেগুলি চলে যায়। চাইলে সে সসময় উপস্থিত থাকতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৭টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম রয়েছে। সব প্রার্থী, এজেন্ট ও পর্যবেক্ষকের সামনে স্ট্রং রুম সিল করা হয়েছে। আজ সকাল ৫.১৫-তে শেষ স্ট্রং রুম সিল করা হয়। স্ট্রং রুমে থাকা সমস্ত EVM সুরক্ষিত ও সিল করা আছে। ওই একই জায়গায় পোস্টাল ব্যালট রাখার জন্য আরেকটি স্ট্রং রুম আছে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে ইমেল করে জানিয়েছিলেন RO।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
Advertisement

ভিডিও

Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget