কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে হিসেব নিকেশ জারি। তৃণমূল ২০০ পারের ব্যাপারে আত্মবিশ্বাসী। সরকার গঠনে বদ্ধপরিকর বিজেপি-ও। সেই আবহে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ে আস্থাভাজন হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম। মমতা আজই জানান, ২০২৬-এ ২২৬টি আসন পেতে পারে তৃণমূল। এমনকি দল ৩০০ ছোঁয়ার কাছাকাছিও যেতে পারে বলে দাবি করেন তিনি। এবার ফিরহাদ সম্ভাব্য প্রাপ্তি নিয়ে মুখ খুললেন। (Firhad Hakim on West Bengal Election Result)

Continues below advertisement

এবারের বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন। দলে দলে মানুষ যেভাবে ভোট দিতে গিয়েছেন, তার জন্যও SIR-এর ভূমিকা তুলে ধরছেন অনেকে। এদিন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, "তৃণমূল ২২০ থেকে ২২৫ আসনে জিততে চলেছে। তার কারণ হচ্ছে, SIR নিয়ে অসম্মান হয়েছে মানুষের। প্রত্যেক মানুষ অসম্মানিত বোধ করেছেন যখন পরিচয় নিয়ে দ্বন্দ্বে ফেলা হয়েছে তাঁকে। বাংলার মানুের আত্মসম্মান বোধটা অনেক বেশি। তাই মানুষের মধ্যে ক্ষোভ আছে।"(TMC News)

আরও পড়ুন: হঠাৎ কসবা বিধানসভার গণনাকেন্দ্র বদল? হাইকোর্টে ধাক্কা তৃণমূল প্রার্থী জাভেদ খানের, মামলা খারিজ করে বিচারপতি বললেন...

Continues below advertisement

জয় নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ আরও বলেন, "মমতার সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সবাই পান। তবে গরিব মানুষ উপকার পান সবচেয়ে বেশি। বিজেপি চুরি করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। কারণ মানুষ (ওদের) বিশ্বাস করে না। মোদি সাহেব বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। দেননি। তাঁদের কোনও প্রতিশ্রুতি বিশ্বাস করে না মানুষ। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।"

আরও পড়ুন: রেকর্ড ভোটদান কি SIR-এর পক্ষে, না কি প্রতিবাদে? বিপুল ভোটদানে কার লাভ, কার ক্ষতি?

তবে তৃণমূলকে বিজয়ী হিসেবে দেখতেই নারাজ বিজেপি। দলের প্রার্থী তাপস রায়ের বক্তব্য, "তৃণমূল ক্ষমতায় আসার পর  এই প্রথম একটা নির্বাচন মমতার বিরুদ্ধে, তৃণমূলের প্রতি ঘৃণায়...মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে যে হারে ভোট দিয়েছেন, তা প্রতিষ্ঠান বিরোধী, সরকার বিরোধী এবং মমতা বিরোধী। ২০১৩ সালের পর থেকে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা এবং লোকসভায় যারা ভোট দিতে পারেনি, তারা ভোট দিয়েছে।"

মমতা যেভাবে ভোটের দিন সকাল থেকে ঘুরেছেন, তাও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন তাপস। তাঁর কথায়, "যে মমতা বিকেলে শুধু মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে বেরোয়, সে সকাল থেকে পড়ে রয়েছে। কত বড় নেত্রী হ্যাঁ! বিজেপি ১৬৮ থেকে ১৭৪। বামেরা বা কংগ্রেস...মাল্টি পার্টি সিস্টেমে কিছু আসন ওদের পাওয়া উচিত। সেটা মানুষ ঠিক করবে।"