এক্সপ্লোর

Hiraan Chatterjee: টিকিট পেলেন, তবে বদল হল কেন্দ্র! হিরণ বলছেন, 'এখন কোনও শুভেচ্ছাবার্তা নেব না'

Hiraan Chatterjee News: টিকিট পেলেন বটে, তবে বদল হল কেন্দ্র। লড়াই কি কঠিন হল হিরণের কাছে?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় শ্যামপুর থেকে বিজেপির টিকিট পেয়েছেন।
  • ব্যক্তিগত বিতর্ক সত্ত্বেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • তাঁর মূল লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা।
  • আগেরবার খড়গপুর সদর থেকে জয়ী হয়েছিলেন তিনি।

কলকাতা: বিজেপির প্রার্থী তালিকার প্রথম দফায় নাম ছিল না তাঁর। অনেকেই মনে করেছিলেন, এবার বোধহয় বিজেপির টিকিট পাবেন না অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়  ওরফে হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। অনেকে অনুমান করেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্কের জেরেই বোধহয় এই বছর বিজেপির প্রার্থী তালিকায় নাম থাকবে না তাঁর। তবে যাবতীয় জল্পনা মিথ্যে করে, বিজেপির প্রার্থী তালিকায় এখন জ্বলজ্বল করছে হিরণের নাম। শ্যামপুর থেকে বিজেপির টিকিটে লড়ছেন হিরণ। 

টিকিট পেলেন বটে, তবে বদল হল কেন্দ্র। লড়াই কি কঠিন হল হিরণের কাছে? এবিপি আনন্দকে অভিনেতা বলছেন, 'আমাদের একটাই লড়াই। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করা। নরেন্দ্র মোদিজীর সুশাসন প্রতিষ্ঠা করা। এই লড়াই আমার একার নয়। এই লড়াই সমগ্র পশ্চিমবঙ্গ বাসীর লড়াই। সমগ্র পশ্চিমবঙ্গের লড়াই।' তিনি আরও বলেন, 'আমায় অনেকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। আমি তাঁদের একটা কথাই বলছি, আমি শুভেচ্ছাবার্তা নেব না এখন। ৪ঠা মে ২০২৬, যেদিন পশ্চিমবঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হবে, যেদিন নরেন্দ্র মোদির সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেদিন আপনারা শুভেচ্ছা জানাবেন।'

এর আগে খড়গপুর সদর থেকে ভোটে লড়েছেন হিরণ, জয়ী ও হয়েছেন। তবে এবার কেন্দ্র বদল হয়ে হয়েছে শ্যামপুর। অভিনেতা বলছেন, 'আমি পশ্চিমবঙ্গের হয়ে লড়ছি। অসমে বা বিহারে গিয়ে লড়াই করছি না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। ফলে পশ্চিমবঙ্গের যে কোনও জায়গা থেকে পদ্মফুল থেকে লড়ে নরেন্দ্র মোদির সুশাসন প্রতিষ্ঠিত করব। পশ্চিমবঙ্গের মানুষ ও এটাই চান।'

এবার খড়গপুর থেকে লড়ছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির প্রথম তালিকায়তেই তাঁর নাম ছিল। সেই সময়ে হিরণের উদ্দেশে বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'সকলের উদ্দেশ্যেই একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা ... কতদিন পার্টির কোন পদে ছিলেন না, তিনিও এক সময় ক্ষোভ দেখিয়েছেন। তাঁর এতদিনের পার্টির সঙ্গে সম্পর্ক! পার্টি তাঁকে যোগ্য সম্মান দিয়েছে। রাজ্যসভায় নিয়ে গিয়েছে। বহু লোকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। পার্টিতে আপ-ডাউন চলতেই থাকে। সব সময় সমান সুযোগ চলবে না। সবাইকে সুযোগ দিতে হয়। পার্টির আদর্শ এবং নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত।'

অবশেষে টিকিট পেলেন হিরণ, দিলেন লড়াইয়ের বার্তা। বললেন শুভেচ্ছাবার্তা নেবেন বিজেপি সরকার গঠনের পরেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget