এক্সপ্লোর

Election Commission: একসঙ্গে দেখা যাবে প্রায় ৭০০ বুথের ছবি! কেমন হবে নির্বাচনের কন্ট্রোল রুম?

West Bengal Assembly Election 2026: সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে ফুটেজ উঠবে তা দেখা যাবে একাধিক কন্ট্রোল রুম থেকে। জানা গিয়েছে ত্রিস্তরীয় ভাবে এই নজরদারি করা হবে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর ১ মাসও বাকি নেই। বেশিরভাগ দলই তাদের প্রার্থী তালিকা ও ইস্তেহার ঘোষণা করে ফেলেছে। নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতি নিচ্ছে। রাজ্যে ইতিমধ্যেই একাধিক প্যান টিল্ট জুম ক্যামেরা লাগানো গাড়ি টহল দেওয়া শুরু করে দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশে দেশের যে কোনও নির্বাচনেই এবার থেকে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। অর্থাৎ, সিসিটিভির নজরদারি চলবে বুথের বাইরে ও ভিতরে।

এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে ফুটেজ উঠবে তা দেখা যাবে একাধিক কন্ট্রোল রুম থেকে। জানা গিয়েছে ত্রিস্তরীয় ভাবে এই নজরদারি করা হবে। প্রথম স্তরে থাকবেন রিটার্নিং অফিসাররা। এই ক্ষেত্রে সাব-ডিভিশনাল অফিসার বা অ্যাডিশনাল ডিএম থাকবেন দায়িত্বে। এর পরের স্তরে থাকবেন জেলার নির্বাচনী আধিকারিক বা DEO। আর সব শেষে থাকবেন CEO। প্রতিটা অফিসেই কন্ট্রোল রুম তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। এ ছাড়াও কন্ট্রোল রুমে সিসিটিভির ভিডিও রেকর্ডিং করা হবে। এই ভিডিও নির্বাচনের দিন রাতে স্ক্রুটিনিও করা হবে।

অবজারভার সুব্রত গুপ্ত বলেন, মোট ৭২টা স্ক্রিন বসতে চলেছে CEO অফিসে। এক-একটা স্ক্রিনে একসঙ্গে ১২ থেকে ১৬টা বুথে নজর রাখা যাবে। প্রতি স্ক্রিনের সামনে ২ জন করে মাইক্রো অবজারভার থাকবেন। একজন স্ক্রিনে নজর রাখবেন ও অন্যজন নোট করবেন যে কোথায় কেমন নির্বাচন চলছে, বুঝিয়ে দিলেন সুব্রত গুপ্ত।

জেনারেল অবজার্ভার সুব্রত গুপ্ত আরও জানিয়েছেন, ভোটের ২ বা ৩ দিন আগে থেকেই পোলিং স্টেশনে প্রায় ২ লক্ষের বেশি ক্যামেরা লাগানো হবে। আর রাজ্যের একাধিক কন্ট্রোল রুম থাকবে। ৬৬০টা স্ক্রিন বিভিন্ন জায়গায় লাগানো হবে। কন্ট্রোল রুমে বসে প্রায় ২ হাজার ৩৫২ জন মাইক্রো অবজার্ভার পুরো রাজ্যে ক্যামেরার মাধ্যমে নজর রাখবেন। উল্লেখ্য, এই নির্বাচনে মাইক্রো অবজার্ভাররা বুথে বুথে থাকবেন না। বদলে এই কন্ট্রোল রুমে বসে তাঁর নজর রাখবেন স্ক্রিনের দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget