এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: প্রচারে জোর টক্কর, হেলিকপ্টার নিয়েই এলেন হুমায়ুন কবীর, বললেন, ‘ইতিহাস সৃষ্টি করতে চাইছি’

Humayun Kabir Helicopter Campaign: বেসরকারি উড়ান সংস্থা CHIPSAN-এর কাছ থেকে হেলিকপ্টার ভাড়া করেছেন হুমায়ুন। মঙ্গলবার বেলডাঙায় এসে নামে সেই হেলিকপ্টার।

কলকাতা: হেলিকপ্টারকে সামনে রেখে জোটে আহ্বান জানিয়েছিলেন তাবড় দলকে। সেই আহ্বানে তেমন সাড়া না মিললেও, হেলিকপ্টারে প্রচার থেকে সরলেন না আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। ২৭ এপ্রিল পর্যন্ত আকাশপথে প্রচার চালাবেন তিনি। অন্তত ৫০টি সভা করার কথা রয়েছে হুমায়ুনের। প্রচারে হুমায়ুনের সঙ্গী হবেন জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসিও। হেলিকপ্টারে হুমায়ুনের প্রচার ঘিরে সাড়া পড়ে গিয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। (Humayun Kabir Helicopter Campaign)

বেসরকারি উড়ান সংস্থা CHIPSAN-এর কাছ থেকে হেলিকপ্টার ভাড়া করেছেন হুমায়ুন। মঙ্গলবার বেলডাঙায় এসে নামে সেই হেলিকপ্টার। হুমায়ুন নিজে সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দলের কর্মী-সমর্থকরা। ছোট আকারের সাদা-সবুজ হেলিকপ্টারটি চাক্ষুষ করতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। মোবাইলের ক্যামেরা তাক করে ছবি তুলতে নেমে পড়েন সকলে। হুমায়ুনকে দেখে 'জিন্দাবাদ' স্লোগান ওঠে। তাঁর সঙ্গে হাত মেলাতে ভিড় ঢেলে এগিয়ে আসে কচিকাঁচারাও। (West Bengal Assembly Elections 2026)

বিধানসভা নির্বাচনের মুখে নতুন দল গঠন করেছেন হুমায়ুন। সেই দলের কাজে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে। এদিন হেলিকপ্টারে সওয়ার হয়ে তিনি বলেন, "
নতুন দল খুলেছি আমি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আমি। আমাদের জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসির দলের ১৪ জন এবং আমাদের প্রায় ১৮০ জন, ১৯৪টি আসনে ভোটে লড়ছি আমরা। কমপক্ষে ৫০টি বিধানসভায় প্রচার করতে যেতে হবে আমাকে। ২০টি জায়গায় ওয়েইসে সাহেবকে সঙ্গে নিয়ে সভা করব। তাই ৪ থেকে ২৭ এপ্রিল, ২৫ দিনের জন্য হেলিকপ্টার ভাড়া করা আছে আমার।"

প্রচার কৌশল নিয়ে হুমায়ুন বলেন, "হেলিকপ্টারে আজ প্রথম চেপেছি আমি। ডোমকলে প্রচারে যাচ্ছি। কালকের দিনটা গ্যাপ। ৯ তারিখ থেকে টানা ১৯ তারিখ পর্যন্ত...দলের প্রার্থীদের জন্য প্রচারে যেতে হবে স্বাভাবিক ভাবেই। আমি নেতৃত্ব দিচ্ছি। তবে ২০০ আসনের মধ্যে ১২৭টিতে মুসলিম প্রার্থী দিয়েছি, বাকি সব অমুসলিম, যার মধ্যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, জেনারেল রয়েছে। সর্বসমন্বয়ে বাংলার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করতে চাইছি আমরা। বাংলার মানুষকে স্বচ্ছ ভাবমূর্তির সরকার উপহার দিতে চাইছি।"

আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। সেদিনই সব পরিষ্কার হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন দিগন্তের উন্মোদন করতে চাইছেন হুমায়ুন। এই নির্বাচনী লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ হুমায়ুন। বাবরি মসজিদ নির্মাণ থেকে নিজের পৃথক রাজনৈতিক দল গড়ে জাতীয় রাজনীতিতেও ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন হুমায়ুন। তাঁকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে রাজ্য রাজনীতিতেও। তৃণমূলের দাবি, পিছন থেকে হুমায়ুনকে অর্থসাহায্য় জোগাচ্ছে বিজেপি, যাতে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসানো যায়। বিজেপি যদিও হুমায়ুনের সঙ্গে সংযোগের কথা অস্বীকার করেছে। কিন্তু হুমায়ুন কি রাজ্যের রাজনৈতিক সমীকরণে কোনও প্রভাব ফেলতে পারবেন? ৪ মে মিলবে উত্তর।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget