এক্সপ্লোর

Bengal Election 2026 : '৪০ লক্ষ টাকার ডিল হয়েছিল', চাঞ্চল্যকর অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে; অন্য হুমায়ুন বললেন, 'ওসব বাহাদুরি ডোমকলে চলবে না'

TMC News : পাল্টা জবাব দিলেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর (প্রাক্তন আইপিএস)। 

ডোমকল : ভোটের আগে হুমায়ুন কবীর বনাম হুমায়ুন কবীর। প্রাক্তন আইপিএস ও তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকে এবার আক্রমণ করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীর। '২০১৩ সালে রেজিনগর উপনির্বাচনের সময় আমি রাজ্যের মন্ত্রী ছিলাম, তা সত্ত্বেও  মুর্শিদাবার এসপি হুমায়ুন কবীর কংগ্রেসের থেকে টাকা নিয়ে রেজিনগরে আমাকে হারিয়েছিলেন।' এমনই অভিযোগ তুললেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীর। পাল্টা জবাব দিলেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর (প্রাক্তন আইপিএস)। 

জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, "৪০ লক্ষ টাকার ডিল হয়েছিল নীলরতন আঢ়্যর সঙ্গে। নীলরতন আঢ়্য তৎকালীন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান। আর উনি এসপি। একটা জায়গায় গিয়ে আর জামালউদ্দিন মণ্ডল ওসি বেলডাঙা। একটা এসপি কোনওদিন বুথে গিয়ে বুথ আগলাতে যান ? কাপাসডাঙা অঞ্চলের ন'পুকুরের বুথে নিজে গিয়ে এসপি-অতিরিক্ত এসপিরা কংগ্রেসের হয়ে...রবি চৌধুরী তখন প্রার্থী কংগ্রেসের...তাঁদের হয়ে ওখানে বুথে গিয়ে প্রোটেকশন দিয়েছেন এসপি নিজে। কোথায় কখন কে কী করে আমরা মনে রাখি। উপরওয়ালা স্মরণ করিয়ে দেন। এসব দেখেছি বাহাদুরি করতে। কিন্তু, রাজনীতির প্ল্যাটফর্মে বাচ্চা ছেলে। ওসব বাহাদুরি ডোমকলে চলবে না।"

পাল্টা ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর (প্রাক্তন আইপিএস) বলেন, "আমি যে টাকার বিনিময়ে কাজ করি না, সেটা শুধু মুর্শিদাবার নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। যতদিন পুলিশে চাকরি করেছি..। হুমায়ুন কবীরকে ভাল করে জানে। এখন এইসব অ্যাবসার্ড কথার কী উত্তর দেব ? মানুষ তাঁকে ভোট দেওয়া পছন্দ করেনি, ভোট দেয়নি। যখন তাঁকে পছন্দ করেছে, তখন আবার জিতিয়েছে। তিনি তৃণমূলের সিটেই ২০২১ সালে আবার জিতে এসেছেন। বিধায়ক হয়েছেন। এসব অ্যাবসার্ড কথার কোনও উত্তর হয় না। একজন এসপি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দেবে ? এসব অপ্রাসঙ্গিক কথা বলে...মিডিয়ার কাছে কিছু তো বলতে হবে...অপ্রাসঙ্গিক কথা বলে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন।"

দিন দু'য়েক আগেই প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন অধীর চৌধুরী। ডোমকলের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন হুমায়ুন। 'কুখ্যাত পুলিশ অফিসার, আমাকে খুনের চক্রান্ত করেছিলেন' বলে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। অভিযোগ উড়িয়ে প্রমাণ দিতে বলেন ডোমকলের তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget