এক্সপ্লোর

WB Panchayat Poll Result 2023: 'ভাঙড়ে আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা হলে পুলিশ দেখবে,' মন্তব্য কমিশনারের

পঞ্চায়েত হিংসায় মৃত্যু বেড়ে ৪৪। ভাঙড়ে গুলিতে জখম ২ আইএসএফ কর্মীর মৃত্যু। ভাঙড়ে সংঘর্ষের সময় বাইরে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে সাধারণ মানুষের মৃত্যু।

কলকাতা: ভাঙড়ে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ ২ আইএসএফ কর্মীর মৃত্যু। গুলিতে জখম বারুইপুর পুলিশ জেলার এএসপি। গুলিবিদ্ধ আধিকারিকের দেহরক্ষীও। বেঘোরে প্রাণ গেল এক নিরীহ গ্রামবাসীর। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা বললেন, "ভাঙড়ে আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা হলে পুলিশ দেখবে।''

কী বললেন কমিশনার? 

পঞ্চায়েত ভোটে ৪৪ জনের মৃত্যু। লাগামহীন সন্ত্রাস। ছাপ্পা-রিগিং-বুথ দখলের অভিযোগ। গ্রামবাংলার ভোটে এত কিছুর দেখার পরে যখন দেশজুড়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। নির্বাচন পর্বে শেষ লগ্নেও অব্যাহত সন্ত্রাস। এদিন কমিশনার বলেন, "এই পর্যায় তো জানব না,কাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে না হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা হলে পুলিশ ব্যবস্থা নেবে। যেখান থেকে অভিযোগ এসেছে সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে।'' 

মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখেই ভোট গণনার দিন সকাল থেকেই দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়নপর্ব থেকে ভোটের এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪৪ জন। 

ভাঙড়ে গণনা পর্বের শেষ বেলায় একদিনে ঝরে গিয়েছে তিনটি প্রাণ।আইএসএফের দাবি, জেলা পরিষদের ৮৩ নম্বর আসনে তাদের প্রার্থী জাহানারা খাতুন জিতে যাওয়ায় পুনর্গণনার দাবি তোলে তৃণমূল। অভিযোগ, জয়ের শংসাপত্র দিতে টালবাহানা শুরু করেন বিডিও। এরপর জোর করে তৃণমূল প্রার্থী খাদিজা বিবিকে জিতিয়ে দেওয়া হয়। এই নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে গন্ডগোল চরমে ওঠে। সেইসময় গণনা কেন্দ্রেই ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মীদের। শুরু হয় বোমাবাজি। গুলিও চলে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Goosebumps Reasons : ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget