এক্সপ্লোর

নিজের ভোট নিজে দিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা: ভোট লুঠ রুখতে গিয়ে যাচ্ছে প্রাণ। ভোট দেওয়ার অধিকারের জন্য যেতে হচ্ছে আদালতে। এটাই এখন এ রাজ্যের ছবি। নিজের ভোট নিজে দিতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা। বিরোধীরা কটাক্ষ করে বলছে, এর থেকেই বোঝা যায়, গ্রাম বাংলায় কেমন ভোট হচ্ছে! মানুষের ভোট দেওয়ার অধিকারটাই কতটা বিপন্ন! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে, নির্ভয়ে যাতে ভোট দেওয়ার যায়, তার জন্য হাইকোর্ট পর্যন্ত ছুটতে হচ্ছে ভোটারদের। ৩০ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনায় ভোট। তার আগে, বাসন্তীর চুনাখালি গ্রামের শতাধিক বাসিন্দাদের তরফে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা  হয়েছে। গোসাবা কেন্দ্রের এই ভোটারদের অভিযোগ, ভোট দিতে না যাওয়ার জন্য গত ৩ মাস ধরে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হয়েছে, ভোটার কার্ডও জমা দিতে। মামলাকারীদের দাবি, এই হুমকির কথা তিনবার নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।আর্জি জানানো হয়েছে পদক্ষেপের জন্য। কিন্তু, কমিশনর তরফে সাড়া মেলেনি বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে, হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন চুনাখালি গ্রামের বাসিন্দারা। তাঁদের আর্জি, মানুষের আস্থা অর্জনে গ্রামে আরও বেশি করে রুটমার্চ করুক কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সাহিদুল্লা মুনসির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানাক, চুনাখালি গ্রামের ভোটারদের আস্থা অর্জনে তারা কী কী পদক্ষেপ করেছে এবং করছে। কিন্তু, ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন কারা? মামলাকারীরা সরাসরি কোনও দলের বিরুদ্ধে অভিযোগ করেননি। তা হলে কি, ভয় পেয়েই কি এ ভাবে মুখে কুলুপ? আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, পুলিশ শাসকের দলদাসে পরিণত হয়েছে। সে জন্য ভয়ে কেউ শাসকের বিরুদ্ধে মুখ খুলছে না। সংবিধান কার্যকর হয়েছে ১৯৫০ সালে। দেশে ভোট চালু হয়েছে ১৯৫২ সাল থেকে। আর এটা ২০১৬। অনেকেই আক্ষেপের সুরে বলছেন, সংবিধান চালু হওয়ার ৬৬ বছর পরও যদি ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে আদালতে যেতে হয়, তাহলে সেটা দুর্ভাগ্য এবং লজ্জা ছাড়া আর কিছুই নয়।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2026 : বিধানসভা ভোটে ফের মমতা-শুভেন্দুর দ্বৈরথ ?
বিধানসভা ভোটে ফের মমতা-শুভেন্দুর দ্বৈরথ ?
West Bengal BJP Candidate List 2026 : ২টি আসনে লড়ছেন শুভেন্দু, দিলীপকে নিয়ে কী সিদ্ধান্ত ? বামেদের পর প্রার্থীতালিকা প্রকাশ বিজেপিরও
২টি আসনে লড়ছেন শুভেন্দু, দিলীপকে নিয়ে কী সিদ্ধান্ত ? বামেদের পর প্রার্থীতালিকা প্রকাশ বিজেপিরও

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget