এক্সপ্লোর

‘ভুল জায়গায় ভোট আপনার সন্তানকে চাওয়ালা, পকোড়াওয়ালা বা চৌকিদার করে তুলতে পারে’,ফের বিতর্কিত মন্তব্য সিধুর

বিজেপি সিধুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। বিজেপি বলেছে, এই মন্তব্যের মাধ্যমে পঞ্জাবের মন্ত্রী দেশের খেটে খাওয়া, সাধারণ মানুষকেই অপমান করেছেন

নয়াদিল্লি: ভোটের প্রচারে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধু। ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহের হয়ে প্রচারে এসে প্রাক্তন ক্রিকেটার বললেন, 'এমন ছক্কা মারুন যাতে মোদি হিন্দুস্তানের বাইরে গিয়ে পড়েন'। আগামী ১২ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোপাল আসনে ভোটের আগে এই মন্তব্য করলেন সিধু। এর আগে ট্যুইট করে সিধু বলেন, 'ভুল জায়গায় ভোট আপনার সন্তানকে চাওয়ালা, পকোড়াওয়ালা বা চৌকিদার করে তুলতে পারে'। বিজেপি সিধুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। বিজেপি বলেছে, এই মন্তব্যের মাধ্যমে পঞ্জাবের মন্ত্রী দেশের খেটে খাওয়া, সাধারণ মানুষকেই অপমান করেছেন। বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও বলেন, যাঁরা চা ও পকোড়া বিক্রি করেন এবং যাঁরা চৌকিদারের কাজ করেন, তাঁদের খাটো চোখে দেখে কংগ্রেস। সংসার চালাতে যাঁরা কঠোর পরিশ্রম করেন, তাঁদের কংগ্রেস কেন অপমান করছে, এই প্রশ্নও তোলেন বিজেপি মুখপাত্র। এক সাংবাদিক বৈঠকে রাও বলেছেন, সিধু আজ যে ট্যুইট করেছেন, তাতে দেশের সাধারণ মানুষকেই অপমান করা হয়েছে। তিনি বলেন, যাঁরা জীবন ধারণের জন্য ছোটখাটো ব্যবসা করেন, কংগ্রেস তাঁদেরকে সম্মান দেয় না। তাঁর কটাক্ষ, ওই সাধারণ মানুষরা কংগ্রেস নেতৃত্বর মতো নন, যাঁরা তাঁদের ‘বাবা-মা ও তাঁদের দাদু-ঠাকুমার নামে জীবনধারণ করেন ও কোনও কৃতিত্ব বা অবদান দেখাতে পারেন না’।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mothabari News: মোথাবাড়িকাণ্ডে 'মদতদাতা' কে ? তিনটে টিমে ভাগ হয়ে তদন্তে NIA, কীভাবে কাজ করবে সংস্থা ?
মোথাবাড়িকাণ্ডে 'মদতদাতা' কে ? তিনটে টিমে ভাগ হয়ে তদন্তে NIA, কীভাবে কাজ করবে সংস্থা ?
West Bengal Election News: তৃণমূল নেতা-কর্মীদের 'ঢালাও সুরক্ষা', কড়া নজর কমিশনের! পুলিশকে এবার বলা হল...
তৃণমূল নেতা-কর্মীদের 'ঢালাও সুরক্ষা', কড়া নজর কমিশনের! পুলিশকে এবার বলা হল...
Mothabari Incident: 'রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে', মোথাবাড়ি কাণ্ডে মন্তব্য দিলীপ ঘোষের, পাল্টা 'অ্যাকশনের' নিদান ফিরহাদের
'রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে', মোথাবাড়ি কাণ্ডে মন্তব্য দিলীপ ঘোষের, পাল্টা 'অ্যাকশনের' নিদান ফিরহাদের
News Live Updates: NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড়, বিরাট ফাটল, কী অবস্থা এখন ?
NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড়, বিরাট ফাটল, কী অবস্থা এখন ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Embed widget