এক্সপ্লোর

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গম্ভীরকে শোকজ নোটিশ

এই বিজ্ঞাপনের ব্যাপারে গম্ভীর ও সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে এবং ২ মে-র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব দিতে ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াদিল্লি: আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পূর্ব দিল্লি লোকসভা আসনের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরকে কারণ দর্শানোর নোটিশ নির্বাচন কর্তৃপক্ষের। একটি জাতীয় দৈনিকে তাঁর ছবি সহ বিজ্ঞাপনের জেরেই এই নোটিশ। গত ২৬ এপ্রিল সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন পূর্ব দিল্লির মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির নজরে আসে। পূর্ব দিল্লি লোকসভা আসনের রিটার্নি অফিসারের জারি করা নোটিশ অনুযায়ী,বিজ্ঞাপনটি ছিল একটি ক্রিকেট গেম অ্যাপের প্রচারের জন্য। নোটিশে বলা হয়েছে, বিজ্ঞাপনটির মাধ্যমে বিশেষ এক রাজনৈতিক দলের প্রার্থীর প্রতি রাজনৈতিক দাক্ষিণ্য প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে, যা আদর্শ আচরণবিধির পরিপন্থী। বিজ্ঞাপনে ট্যাগ লাইন ছিল ‘আব মেরে সাথ ইন্ডিয়া খেলেগা’, যাতে গেমের বিজয়ীকে আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি ছিল। এই বিজ্ঞাপনের ব্যাপারে গম্ভীর ও সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে এবং ২ মে-র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব দিতে ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সাংসদ মহেশ গিরির জায়গায় গম্ভীরকে পূর্ব দিল্লি আসনে প্রার্থী করেছে বিজেপি। এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আম আদমি পার্টির প্রার্থী হয়েছেন আতিশী এবং কংগ্রেস প্রার্থী অরবিন্দার সিংহ লাভলি। আতিশীর অভিযোগ গম্ভীর রাজেন্দর নগর ও কারোল বাগ বিধানসভা আসনে ভোটার হিসেবে দুইবার নিজের নাম তুলেছেন, যা জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী। এই অভিযোগে তিনি ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই জঙ্গপুরায় সমাবেশ করার জন্য দিল্লি পুলিশ গত শনিবার প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget