এক্সপ্লোর

নাগরিকত্ব ইস্যুর মীমাংসা পর্যন্ত রাহুলকে লোকসভা ভোটে লড়তে না দেওয়ার জন্য পিটিশন সুপ্রিম কোর্টে

আইনজীবী বরুণ কুমার সিনহার পেশ করা পিটিশনে ‘ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের প্রশ্নের নিরসন না হওয়া পর্যন্ত’ কমিশনকে ‘ভোটার তালিকা থেকে রাহুলের নাম বাদ দিতে’ নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে।

নয়াদিল্লি: রাহুল গাঁধীর নাগরিকত্বের ইস্যুর সমাধান হওয়া পর্যন্ত তাঁকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য কেন্দ্র, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে। সম্প্রতি তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া অভিযোগের ব্যাপারে কংগ্রেস সভাপতিকে নোটিস দিয়ে এক পক্ষকালের মধ্যে তাঁর ব্যাখ্যা চেয়েছে, তাঁকে নিজস্ব অবস্থান ও এই সংক্রান্ত তথ্য জানাতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পিটিশনে বলা হয়েছে, এ ব্যাপারে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ২০১৫ সালের নভেম্বরে অভিযোগ জানালেও রাহুল গাঁধীর ‘স্বেচ্ছায় ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের প্রশ্নটির মীমাংসায়’ কেন্দ্র, নির্বাচন কমিশন ‘নিষ্ক্রিয়’ থাকায় আবেদনকারীরা ‘অখুশি’। দুই আবেদনকারী, জয় ভগবান গোয়েল ও সি পি ত্যাগীর দাবি, এই সংক্রান্ত প্রাথমিক নথিপত্র, তথ্য যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছে, তাই রাহুলকে অমেঠি ও ওয়েনাড়, এই দুটি কেন্দ্র থেকে ভোটে লড়তে দেওয়া উচিত হয়নি। আইনজীবী বরুণ কুমার সিনহার পেশ করা পিটিশনে ‘ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের প্রশ্নের নিরসন না হওয়া পর্যন্ত’ কমিশনকে ‘ভোটার তালিকা থেকে রাহুলের নাম বাদ দিতে’ নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে। পিটিশনটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ৈর নেতৃত্বাধীন বেঞ্চে উল্লেখ করা হয়। পিটিশনারদের কৌঁসুলি আগামী সপ্তাহে শুনানির আবেদন করেন। বেঞ্চ বলে, আমরা দেখব। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি সঞ্জীব খন্না। সম্প্রতি রাহুলকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছিল, সুব্রহ্মণ্যম স্বামী এক চিঠিতে জানিয়েছেন, ২০০৩ সালে ব্রিটেনে ব্যাকঅপস লিমিটেড নামে একটি কোম্পানি নথিভুক্ত হয়, যার ডিরেক্টরদের মধ্যে ছিলেন রাহুল গাঁধী। স্বামীর চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৫ এর ১০ অক্টোবর ও ২০০৬ এর ৩১ অক্টোবর জমা দেওয়া ওই ব্রিটিশ কোম্পানির বার্ষিক রিটার্নে রাহুলের জন্মের তারিখ দেখানো হয়েছে ১৯৭০ এর ১৯ জুন, তাঁকে ব্রিটিশ নাগরিক বলেও উল্লেখ করা হয়েছে।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget