এক্সপ্লোর

অমেঠিতে রাহুলের মনোনয়ন বৈধ, জানালেন রিটার্নিং অফিসার

অভিযোগকারী ধ্রুব লালের আইনজীবী রবি প্রকাশ রিটার্নিং অফিসারকে কিছু নথি দিয়ে দাবি করেছিলেন, সেটি ব্রিটেনে নথিভুক্ত একটি কোম্পানির সংযুক্তিকরণের কাগজ, যাতে কংগ্রেস সভাপতিকে ব্রিটিশ নাগরিক বলা হয়েছে। তিনি আরও দাবি করেন, কোম্পানিটি পাঁচ বছর টিঁকেছিল, কিছু মুনাফাও হয়তো করেছিল, কিন্তু তার কোনও উল্লেখ হলফনামায় নেই।

অমেঠি: অমেঠি লোকসভা কেন্দ্রে রাহুল গাঁধীর মনোনয়ন বৈধ বলে জানালেন সেখানকার রিটার্নিং অফিসার মনোহর মিশ্র। গত শনিবার ওই কেন্দ্রের এক নির্দল প্রার্থী ও আরও তিনজন কংগ্রেস সভাপতির মনোনয়ন নিয়ে আপত্তি তোলেন। তাঁর নির্বাচনী হলফনামায় নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে গরমিল আছে বলে অভিযোগ করেন তাঁরা। কিন্তু রাহুলের আইনজীবী কে সি কৌশিকের বক্তব্য শোনার পর রিটার্নিং অফিসার অমেঠি কেন্দ্রে তাঁর মনোনয়নের কাগজপত্র ঠিক আছে বলে আজ ঘোষণা করেন। তিনি আদেশনামায় বলেন, মনোনয়নপত্র বাতিলের কোনও প্রাসঙ্গিকতা নেই, তাই যাবতীয় আপত্তি খারিজ করা হল। রাহুলের কাছে নিঃসন্দেহে এটা স্বস্তির খবর। অভিযোগকারী ধ্রুব লালের আইনজীবী রবি প্রকাশ রিটার্নিং অফিসারকে কিছু নথি দিয়ে দাবি করেছিলেন, সেটি ব্রিটেনে নথিভুক্ত একটি কোম্পানির সংযুক্তিকরণের কাগজ, যাতে কংগ্রেস সভাপতিকে ব্রিটিশ নাগরিক বলা হয়েছে। তিনি আরও দাবি করেন, কোম্পানিটি পাঁচ বছর টিঁকেছিল, কিছু মুনাফাও হয়তো করেছিল, কিন্তু তার কোনও উল্লেখ হলফনামায় নেই। সোমবার সকালে রিটার্নিং অফিসারের সামনে হাজিরা দেন কৌশিক। রাহুলের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের সুনির্দিষ্ট জবাব পেশ করা হয়েছে বলে জানান তিনি। বলেন, রিটার্নিং অফিসারকে বলেছি, রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত আপত্তির কোনও ভিত্তিই নেই। তাছাড়া নাগরিকত্বের প্রসঙ্গটি রিটার্নিং অফিসার নন, কেবলমাত্র একজন সঠিক, উপযুক্ত কর্তৃপক্ষই বিচার করতে পারেন। কংগ্রেস সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা আপত্তি সম্পর্কে কৌশিক বলেন, ১৯৯৫ সালে রাহুল কেম্বরিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেন, তার একটি কপিও জমা দেওয়া হয়েছে। ১৯৯৪-এ তিনি স্নাতক হন। ব্রিটেনের ওই কোম্পানি প্রসঙ্গে যে আপত্তি এসেছে, তা নিয়ে কৌশিক বলেন, কোম্পানিটি ২০০৯-এ বন্ধ হয়ে যায়, ২০১৯ এর ফর্ম ২৬-এ (কর প্রদান ও টিডিএস সংক্রান্ত বিস্তারিত হিসাব) শুধু পাঁচ বছর দায়-দেনা ও সম্পত্তির উল্লেখ রয়েছে। প্রকাশ বলেছিলেন, তিনি রাহুলের নাগরিকত্বের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন, কেননা ব্রিটিশ নাগরিক হওয়ার ফলে তিনি লোকসভা নির্বাচনে লড়তে পারেন না।

সেরা শিরোনাম

November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget