এক্সপ্লোর

‘মোদি অপরাজেয় নন’, রায়বরেলিতে রাহুল, পুজো সেরে রোড শো করে মনোনয়ন পেশ সনিয়ার

“নির্বাচনের রেজাল্টই প্রমাণ করে দেবে মোদি অপরাজেয় নন।”

রায়বরেলি: বুধবার অমেঠিতে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ঠিক তার পর দিনই, বৃহস্পতিবার রায়বরেলি থেকে মনোনয়ন জমা করলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। সঙ্গে ছিল তাঁর গোটা পরিবার। ছেলে রাহুল, মেয়ে প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী রবার্ট বঢরা সবাই এদিন উপস্থিত ছিলেন। সনিয়ার মনোনয়ন পেশের দিন উপস্থিত ছিল তাঁর নাতি ও নাতনিরাও।

উল্লেখ্য এদিন, নিজের মনোনয়ন জমা করার আগে পুজো করতে দেখা যায় সনিয়াকে। তারপর রোড শো করে জেলা আধিকারিকের দফতরে গিয়ে মনোনয়ন জমা করেন তিনি। প্রসঙ্গত, এই নিয়ে  পঞ্চমবারের জন্য উত্তরপ্রদেশের এই কেন্দ্র থেকে লড়বেন সনিয়া। ২০০৪, ২০০৬ (উপ নির্বাচন), ২০০৯ ও ২০১৪, এই চারবারই রায়বরেলি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এই আসনে এবার তিনি মূলত লড়বেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংহর বিরুদ্ধে। কারণ, এবার সমাজবাদী পার্টি কিংবা বহুজন সমাজবাদী পার্টির তরফে কোনও প্রার্থীই এই কেন্দ্রে দেওয়া হয়নি। অমেঠির পাশাপাশি রায়বরেলি আসনও কংগ্রেসকে ছেড়েছে মায়াবতী ও অখিলেশের জোট।

উল্লেখ্য, বৃহস্পতিবার সনিয়ার মনোনয়ন জমা দেওয়ার পরই আরও একবার গর্জে উঠতে দেখা যায় রাহুলকে। রাফাল ইস্যুতে নরেন্দ্র মোদিকে বিঁধে কংগ্রেস সভাপতি বলেন, “পাঁচ বছরে মোদি কিছু করেনি। রাফাল নিয়ে তর্কে বসুন। প্রয়োজনে আমি রেস কোর্সে (প্রধানমন্ত্রীর বাসভবন) যাব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিতর্কের পর মোদি আর চোখ মোলাতে পারবেন না।” আরও একধাপ এগিয়ে রাহুল বলেন, “নির্বাচনের রেজাল্টই প্রমাণ করে দেবে মোদি অপরাজেয় নন।”

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget