এক্সপ্লোর

কেন ‘বিজেপির রত্ন’ প্রজ্ঞার মনোনয়ন বাতিল করছে না নির্বাচন কমিশন? ট্যুইট মায়াবতীর

সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে, ভোপাল থেকে তাদের প্রার্থী হয়ে প্রজ্ঞা মন্তব্য করেন, মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তে হেফাজতে তাঁর ওপর ‘নির্যাতন করায়’ তিনি অভিশাপ দেওয়ার জন্যই ২৬/১১-র মুম্বই সন্ত্রাসের সময় নিহত হয়েছিলেন মুম্বই সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) প্রধান হেমন্ত কারকারে। প্রবল সমালোচনার পর অবশ্য মন্তব্য ফিরিয়ে নেন তিনি। তবে তারপরও অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙায় অংশ গ্রহণের জন্য তিনি গর্বিত বলে ঘোষণা করেন প্রজ্ঞা। এজন্য তাঁকে শো কজ নোটিস ধরিয়েছে কমিশন।

লখনউ: প্রজ্ঞা সিংহ ঠাকুরকে ‘বিজেপির রত্ন’ বলে কটাক্ষ করে কেন নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করছে না, প্রশ্ন তুললেন মায়াবতী। বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রীর দাবি, প্রজ্ঞা একের পর এক আপত্তিকর মন্তব্য করে চলেছেন। মায়াবতী ট্যুইট করেছেন, মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত, ভোপালের বিজেপি প্রার্থী স্বাধ্বী প্রজ্ঞা দাবি করছেন, তিনি ‘ধর্মযুদ্ধ’ লড়ছেন। এটাই বিজেপি, আরএসএসের আসল চেহারা যা লাগাতার বেরিয়ে পড়ছে। কিন্তু কমিশন কেন শুধু নোটিসই দিচ্ছে, বিজেপির রত্ন প্রজ্ঞার মনোনয়ন বাতিল করছে না? মিডিয়ায় তীব্র সমালোচনা সত্ত্বেও কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করে মানুষের মন জয় করতে না পারলে সেটা গণতন্ত্র ও বিজেপি, প্রধানমন্ত্রী মোদি বাদে বাকি সবার কাছে গভীর উদ্বেগের ব্যাপার। মোদি, বিজেপির বিরুদ্ধে মারাত্মক নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ রয়েছে। ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিনে মুক্ত রয়েছেন প্রজ্ঞা। ২০০৮ এর ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে এক মসজিদের কাছে বিস্ফোরক ঠাসা মোটরসাইকেলে বিস্ফোরণ হয়। ৬ জন মারা যান, শতাধিক জখম হন। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে, ভোপাল থেকে তাদের প্রার্থী হয়ে প্রজ্ঞা মন্তব্য করেন, মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তে হেফাজতে তাঁর ওপর ‘নির্যাতন করায়’ তিনি অভিশাপ দেওয়ার জন্যই ২৬/১১-র মুম্বই সন্ত্রাসের সময় নিহত হয়েছিলেন মুম্বই সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) প্রধান হেমন্ত কারকারে। প্রবল সমালোচনার পর অবশ্য মন্তব্য ফিরিয়ে নেন তিনি। তবে তারপরও অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙায় অংশ গ্রহণের জন্য তিনি গর্বিত বলে ঘোষণা করেন প্রজ্ঞা। এজন্য তাঁকে শো কজ নোটিস ধরিয়েছে কমিশন। সোমবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ অবশ্য স্বাধ্বীর বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণ মামলায় ওঠা অভিযোগ মিথ্যা, আসল অপরাধীরা আইনের নাগাল এড়িয়ে পালিয়েছে বলে দাবি করে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত সমর্থন করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget