এক্সপ্লোর

Lok Sabha Election 2024: মানুষ জেগে উঠেছে, তাই এখন EVM-এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন মমতা : অমিত শাহ

Amit Shah Attack Mamata: ইভিএম ইস্যুতে গতকাল বিস্ফোরক দাবি করেছিলেন মমতা, এজ তোপ দাগলেন অমিত শাহ, কী বললেন তিনি ?

কলকাতা: দেশ তথা বাংলায় ইভিএম নিয়ে বিতর্কের শেষ নেই (EVM Controversy )। ইতিহাস সাক্ষী। চলতি লোকসভা নির্বাচনের আগে এবারেও ইভিএম-এ পড়া ভোটের সঙ্গে ভিভিএপ্যাটের কাগজ মিলিয়ে দেখার দাবি জানিয়ে একাধিক আর্জি জমা পড়েছিল দেশের শীর্ষ আদালতে। কিন্তু দ্বিতীয় দফার দিনেই, ১০০ শতাংশ ভিভিএপ্যাট স্লিপ মিলিয়ে দেখা আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিকে গতকালই বনগাঁর সভা থেকে এই ইভিএম ইস্যুতেই মোদিকে জোর নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। মমতা বলেন, 'ভোট দিতে গিয়ে দেখছে , মারছে তৃণমূলে, পড়ছে বিজেপিতে। ' আর ২৪ ঘণ্টা পার হতে না হতেই আজ EVM ইস্যুতে পাল্টা নিশানা করলেন অমিত শাহ (Amit Shah)।

'মানুষ জেগে উঠেছে, তাই এখন EVM-এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন মমতা'

এদিন অমিত শাহ বললেন,' মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইভিএমে কারচুপি হচ্ছে।মমতা যখন মুখ্যমন্ত্রী হন, তখন এই ইভিএমেই হয়েছেন । মানুষ জেগে উঠেছে, তাই এখন EVM-এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন মমতা।' প্রসঙ্গত, মূলত ভোট প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে কিনা, তা মিলিয়ে দেখতেই এই প্রক্রিয়া চালুর দাবি জানিয়ে, জমা পড়েছিল ১০০ এর উপরে আর্জি। তবে দ্বিতীয় দফা ভোটের দিনে ১০০ শতাংশ ভিভিএপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। 

ভোট দিতে গিয়ে দেখছে , মারছে তৃণমূলে, পড়ছে বিজেপিতে : মমতা

মূলত গতকাল বনগাঁর সভায় মমতা বলেছিলেন, ভোট যা হয়ে গিয়েছে, মোদি আর থাকছে না। এরপরেই মমতার সংযোজন, ভোট দিতে গিয়ে দেখছে , মারছে তৃণমূলে, পড়ছে বিজেপিতে। চাপড়াতে আমরা হাতেনাতে ধরেছি।' মমতার আরও দাবি, প্রায় ১৯ লক্ষ ভোটিং মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির তরফে কারও হাতে টাকাও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, মাছ-ডিমেই নেই আটকে, মোদিকে মোক্ষম খোঁচা মমতার, বললেন..

 'ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিচ্ছে তৃণমূল'

অপরদিকে, শাহর সংযোজন, 'ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিচ্ছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের অবৈধভাবে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করে মতুয়াদের বিরোধিতা। কীভাবে আটকাবে তৃণমূল? আইন তো কেন্দ্রের। আটকাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতাদি, আপনার সময় শেষ হয়ে আসছে। বাংলায় বিজেপি ৩০টি আসন পেলেই আপনার সময় শেষ। কারও কোনও অসুবিধে হলেই শান্তনু ঠাকুরের কাছে যান। নাগরিকত্ব পেতে সাহায্য করবেন শান্তনু ঠাকুর', বনগাঁর সভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget