এক্সপ্লোর

CV Ananda Bose: 'CCTV ফুটেজে আমাকে আরও অসম্মান করলেন..', রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগকারিণী

Victim On CV Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনায় ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজ্যপালকে তীব্র আক্রমণ, কী প্রতিক্রিয়া অভিযোগকারিনী ?

কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির (Governor CV Ananda Bose Molestation Case) অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হয়েছে আজ রাজভবনের তরফে। দুটি ফুটেজ প্রকাশ্যে এনেছে রাজভবন। আর ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজ্যপালকে বড়সড় প্রশ্নের মুখে রেখেছেন  অভিযোগকারিণী (Victim)। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। 

আজকে রাজভবনের তরফ থেকে একটি ভিডিও দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আপনি যাচ্ছেন ..ফুটেজটি আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা নিয়ে আপনার কী বক্তব্য ?

 অভিযোগকারিণী বলেন, 'দেখুন সিসিটিভি-র টেকনিক্যাল বিষয় নিয়ে আমি তো বলতে পারবো না। তবে পুলিশ আউট পোস্টে আমি যে কাঁদতে কাঁদতে ঢুকছি, ভিডিওটা আপনারা দেখেছেন। এটা খুব হাস্যকর নাটক হয়ে গেল না !? উনি পুলিশকে তদন্ত করতে দিচ্ছেন না, উনি স্টাফদের কথা বলতে দিচ্ছেন না। উনি হঠাৎ করে বলতে সিসিটিভি ফুটেজ দেখাতে চান। সিসিটিভি ফুটেজে কী প্রমাণ হয় ? উনি এই সিসিটিভি ফুটেজটাতে তো আমাকে আরও অসম্মান করলেন।

'ওনার দোষটা ঢাকতে গিয়ে আমার ও পরিবারের অসম্মান করছেন, কতটা নিচে নামবেন উনি ?'

তাঁর কথায়,' মানে ওনার নিজের কুরুচিকর কাজ ঢাকতে গিয়ে উনি আজকে যে, এরকম একটা হাস্যকর নাটক এবং সেই ফুটেজে আমাকে প্রকাশ্যে আনলেন।অভিযোগকারিনীর পরিচয় গোপন রেখে তদন্ত করা উচিত বলে আমার মনে হয়। ওনার দোষের তো কোনও শাস্তি হবে না। এবং ওনার দোষটা ঢাকতে গিয়ে উনি এখন আমার ও আমার পরিবারের এতটা অসম্মান করছেন। কতটা নিচে নামবেন উনি ? এরপর তো আবার নতুন কোনও নাটক-নোংরামি করতে চলেছেন।এই ভিডিও ফুটেজ যারা দেখেছেন, তাঁরা এটা বিচার করবেন।' 

আরও পড়ুন, ভোটের সব খবরাখবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রয়েছে বুথে গিয়ে ভোট দিতে না পারার আক্ষেপ

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে গতকাল সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা করে রাজভবন।  এই ঘোষণার পর আজ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হয় রাজভবনের তরফে। বিকেল ৫.৩২ মিনিট থেকে বিকেল ৬.৪১ মিনিট পর্যন্ত ফুটেজ দেখিয়েছে রাজভবন। রাজভবনের নর্থ গেটের সামনে লাগানো দুটি ক্যামেরার ছবি প্রকাশ্যে এনেছে রাজভবন। ফুটেজে দেখা গিয়েছে বিকেল ৫.৩২ মিনিটে ওসির ঘরে ঢুকছেন  অভিযোগকারিণী। পরে বিকেল ৫.৪০ মিনিট নাগাদ রাজভবনে অ্যাডিশনাল ওসির ঘরে যান অভিযোগকারিণী। বিকেল ৬.৪১ মিনিট পর্যন্ত রাজভবনের অ্যাডিশনাল ওসির ঘরে ছিলেন অভিযোগকারিণী। এই দুটি ফুটেজ প্রকাশ্যে এনেছে রাজভবন। মূলত ঘটনার দিন প্রচুর পুলিশ ছিল রাজভবনে, যেহেতু সেইদিন আসার কথা ছিল প্রধানমন্ত্রীর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget