এক্সপ্লোর

Madan Attacks Sujan: 'ওঁর সাদা চুল কালো করে পাঠাব..', প্রচারে নেমেই সুজনকে নিশানা মদনের

Madan Attacks CPM Sujan: ভোটের ঠিক আগে প্রচারে নেমে ফুল ফর্মে মদন, সোজা সুজনকে দাগলেন নিশানা...

উত্তর ২৪ পরগনা: অতীতে একাধিকবার অসুস্থ হয়েছেন। মাঝে অসুস্থতার জন্যে সেভাবে নির্বাচনে প্রচারে (Vote Campaign) তাঁকে সেভাবে দেখা যায়নি বললেই চলে। তবে ভোটের প্রচারে (Vote Campaign) নেমেই স্বমহিমায় মদন মিত্র (Madan Mitra)। তোপ দাগলেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে (Dum Dum CPM Sujan Chakraborty )। বললেন, 'ওঁর সাদা চুল কালো করে পাঠাব।'

 ওঁর সাদা চুল কালো করে পাঠাব : মদন

শুক্রবার বেলঘরিয়ায় সৌগত রায়ের সমর্থনে পথসভায় উপস্থিত ছিলেন মদন মিত্র।  এদিন মদন মিত্র বলেন 'দমদমে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন। ওঁর সাদা চুল কালো করে পাঠাব, হুঁশিয়ারি মদনের। মদনের কথায়,'  সুজন চক্রবর্তী ঘুরছে, একটা চান্স হবে, চান্স হবে, চান্স হবে। এই চুলগুলো পেকে গেছে, রং মেখে নেব, একটা চান্স হবে। দূর ব্যাটার চান্স। ঠেলে দিয়েছে পার্টি ওকে কামারহাটিতে। বলেছে, চান্স নিবি? যা, কামারহাটিতে মদন মিত্র ওয়েট করছে তোর জন্য।  ভাল করে সাদা চুল কালো করে পাঠিয়ে দেবে।'

'ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন'

১ জুন, সপ্তম দফায় দমদম লোকসভা কেন্দ্রে ভোট।তার আগে ভোটের প্রচারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর নিশানায় সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কামারহাটির তৃণমূল বিধায়ক আরও বলেন, 'ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন।সকাল ৬টায় নির্দেশ চলে যাবে কী করতে হবে। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোটের দিন।এবং আমরা দাঁড়িয়ে থাকব পাহারা দেব।একটাও যেনও ফলস ভোট না পড়ে।'

আরও পড়ুন, মিঠুনের হাত ধরে বিজেপিতে রানাঘাটের TMC প্রার্থীর স্ত্রী..

মদন মিত্র আমাকে নিয়ে না ভেবে নিজের শরীরটা নিয়ে ভাবুন : সুজন

পাশাপাশি মদনের ভোটের দাওয়াই শুনে সুজন বলেন, ওর কর্মীরা এক ১ তারিখ গিয়ে বার্তা পৌঁছবে, ওই দিন ওরা কী করবে ! ভাল দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান। মিটে গেল।' এরপরেই মদনের পাল্টা কটাক্ষ করে সুজন বলেন,' আমার পাকা চুল কালো করার কোনও আগ্রহ তো নেই। যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল।মদন মিত্র আমাকে নিয়ে না ভেবে নিজের শরীরটা নিয়ে ভাবুন। হুঁশিয়ারি দেওয়াটা অনেকেরই কাজ। অনেকেই অনেক রকম হুঁশিয়ারি দেন। কিন্তু এবারের নির্বাচনে মানুষ হুঁশিয়ারি দিচ্ছে।তৃণমূল যেভাবে চলছে এবং বিজেপি যা করছে, মানুষ হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল আর বিজেপিকে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget