এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'কথা দিয়েও, রাখেননি দেব', স্কুল মেরামতির টাকা না পৌঁছতেই পোস্টার BJP-র

BJP Poster On Dev: স্কুল বিল্ডিং মেরামতের জন্য টাকা দেবেন বলেছিলেন দেব, সেই টাকা না পৌছতেই ময়দানে বিজেপি, কী বলছেন তৃণমূল প্রার্থী দেব ?

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: 'কথা দিয়েও কথা রাখেননি অভিনেতা-সাংসদ দেব। স্কুলের উন্নয়নে টাকা দেবে বলে টাকা দেয়নি', এমনই একাধিক অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি। পোস্টারে আরও লেখা, 'হিরণ জিতে দেবে টাকা।' স্বাভাভাবেই এই ঘটনায় শোরগোল দেখা যায়।

মূলত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভায় অবস্থিত খাড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়। স্কুল বিল্ডিংয়ের বেহালদশা ঘিরে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। ঠিক এমন সময়ই খড়ারে স্কুল পরিদর্শনে এসে স্কুল বিল্ডিং মেরামতের জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা দিয়েছিলেন সংসদ অভিনেতা দেব ( দীপক অধিকারী) নিজেই।

কিন্তু কয়েক মাস কেটে গেলেও দেবের প্রতিশ্রুতি দেওয়া সেই টাকা এখনও স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। আর এবার ঠিক ভোটের আগেই তোলা হল সেই বিষয়। স্কুলে টাকা না দেওয়ার বিষয়টির সঙ্গে কাটমানির প্রসঙ্গটিও টেনে এনে খড়ার পৌর এলাকায় বিভিন্ন জায়গায় পড় পোস্টার।  বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট দিলেন সেই পোস্টার।

 এদিকে দোরগড়ায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে দেবের বিরুদ্ধে এহেনও অভিযোগ তুলে পোস্টার দেওয়া নিয়ে শুরু হয়েছে শোরগোল। স্কুল ফান্ডে দেবের ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা এখনও পর্যন্ত দেব স্কুল কর্তৃপক্ষকে দেয়নি, তা স্বীকার করছেন স্কুল পরিচালন কমিটির থেকে  স্কুলের প্রধান শিক্ষিকা। এবার দেবের সেই কথা না রাখা বিষয়কে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। পাল্টা কটাক্ষ তৃণমূলের।

তবে এই টাকা না দেওয়া ইস্যুটি নিয়ে সাংসদ দেব ( দীপক অধিকারী) বলেন, 'বিষয়টি তাঁর মাথায় আছে। এক কথায় টাকা তিনি দেবেন। কাজও হবে। এমনই আশ্বাস দেন তিনি। তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, তারা রাজনীতি বোঝেন না। তারা বোঝেন স্কুলের উন্নয়ন। তারা চান দ্রুত স্কুলের উন্নয়ন। কারণ স্কুল বিল্ডিং বেহাল হবার কারণে স্কুল হচ্ছে অন্যত্র। এখন দেখার স্কুল বিল্ডিং নিয়ে রাজনীতি হয়, না বেহাল স্কুলের হাল ফেরে তারকা প্রার্থীর হাত ধরে।

আরও পড়ুন, কীর্তি আজাদ তো রিটায়ার্ড, আমি তো ফর্মে: দিলীপ ঘোষ

ঘাটালে লড়াইয়ের ময়দানে দুই তারকা। দু'বারের সাংসদ দেবকে পরাস্ত করতে হিরণ চট্টোপাধ্যায়কে আসরে নামিয়েছে গেরুয়া শিবির।ইতিমধ্যেই তাঁরা এলাকায় জমজমাট প্রচারে দুই প্রার্থী। লোকসভা নির্বাচনে ঘাটালে সম্মুখ সমরে দুই তারকা। দেবের রোড শো-পুজো দিয়ে প্রচারে হিরণ। এবার প্রথম লোকসভা ভোটে লড়ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী দেব।  

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget