এক্সপ্লোর

Loksabha Election Result 2024: ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে তো থাকবে, কিন্তু কার অধীনে ?

ECI: ১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কলকাতা: দেশজুড়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব (Loksabha Election 2024)। আগামীকাল ফল ঘোষণা। আর ভোট মিটতেই শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। খুন, সন্ত্রাস, সংঘর্ষ বাদ যাচ্ছে না কিছুই। এই আবহে ফল প্রকাশের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানিয়ে দিলেন ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মোকাবিলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। 

ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা?

১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর ভোটের ফল ঘোষণার আগের দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'আমাদের মনে হয় না ভোট পরবর্তী হিংসা হবে। কিন্তু যদি হয়, সেক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। কারণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। পশ্চিমবঙ্গে ছাড়াও অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আমাদের ধারণা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ করা যাবে।'

মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। তারপর রাজ্যে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাকে কীভাবে মোতায়েন করা হবে, এইসব বিষয় নিয়ে রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে উচ্চপর্যায়ের বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কোনও মূল্যে হিংসা রুখে ভোট পরবর্তী পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বার্তা দেওয়া হয়েছে বৈঠকে।এদিকে ৭ দফার লোকসভা ভোট শনিবার শেষ হলেও বাংলায় ভোটের হাওয়ায় এখনও আতঙ্কের রেশ। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরেও বদলানো যায়নি ভোট হিংসার ছবিটা। সপ্তম ও শেষদফার ভোটের দিনই খুন হতে হল নদিয়ার কালীগঞ্জের বিজেপি কর্মীকে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার রেশ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার যাদবপুর থেকে ব্যারাকপুরের ভাটপাড়া-সহ প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কী হবে? নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ১৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: আগামীকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, ৫ দফা দাবি নিয়ে কমিশনে সিপিএম

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget