এক্সপ্লোর

Madan Mitra: মদন মিত্রর ভোট-প্রচারে বউ সাজল গ্যাস সিলিন্ডার, চড়ল পালকিতেও

West Bengal Assembly Election 2026: সাধারণ মানুষ যেভাবে রান্নার গ্যাসের জন্য হয়রান হচ্ছেন, তা জনসমক্ষে তুলে ধরতেই এমন অভিনব প্রচার মদন মিত্রর। 

কামারহাটি : মদন মিত্রের প্রচারে গ্যাস-সঙ্কটের প্রতিবাদ। সিলিন্ডারকে বউ সাজিয়ে পালকিতে করে ভোট প্রচার। কামারহাটির ২৮ নম্বরে ওয়ার্ডে প্রচার করলেন এবারের বিধানসভা নির্বাচনে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। পালকিতে গ্যাস সিলিন্ডারকে বউ সাজিয়ে বরণ করে কামারহাটিতে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। সাধারণ মানুষ যেভাবে রান্নার গ্যাসের জন্য হয়রান হচ্ছেন, তা জনসমক্ষে তুলে ধরতেই এমন অভিনব প্রচার তাঁর। সেখানে বাজল ঢাক, ডিজে। ফুল-আলোয় সাজানো হয়েছিল পালকি। মিছিল থেকে স্লোগান উঠেছিল 'একদম কেঁদো না, কামারহাটি পাবে না। মোদিবাবু কেঁদো না, কামারহাটি পাবে না।' হলুদ পোশাক পরা চারজন বেয়ারা নিয়ে যাচ্ছিলেন পালকি। ভিতরে লাল ভেলভেটে মোড়া সিটে শোওয়ানো ছিল একটি গ্যাস সিলিন্ডার। সব মিলিয়ে কামারহাটিতে মদন মিত্রর প্রচার ছিল জমজমাট। 

পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন দু'দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে। ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। আর ৪ এপ্রিল মোট গণনা। ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মদন মিত্র। প্রসঙ্গত উল্লেখ্য, ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ চলছে প্রায় একমাস ধরে। এর জেরে অনেকদিন হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল ইরান। তার জেরে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানির। সেই সূত্রেই গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। গৃহস্থের গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে আগের চেয়ে বেশ কিছুটা বেশি দামে। কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে বিষয়টা আরও সমস্যাজনক। অনেক সময়েই গ্যাস পাওয়া যাচ্ছে না, পেলেও যথেষ্ট দাম কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের। গ্যাসের এই দাম বৃদ্ধিকে হাতিয়ার করেই এবার কামারহাটিতে অভিনব প্রচার করলেন মদন মিত্র। 

এবার ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলেরই প্রার্থীদেরই অভিনব কায়দায় প্রচার করতে দেখা গিয়েছে। কেউ ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেছেন। কেউ রুটি বেলেছেন। কেউ চাষের জমিতে নেমে আলু তুলেছেন। কেউ লাঙল চালিয়েছেন। কেউ বা সেলুনে ঢুকে চুল কেটে দিয়েছেন। ভোটারের বাড়িতে মশলা বাটা, খাবার খাওয়া, ঘুঁটে শুকানোয় সাহায্য করা, ভোটারকে কোলে তুলে নাচ করা, সবুজ সাথীর সাইকেলে চড়ে প্রচার। বিনা পয়সায় ভোটারের চিকিৎসা করা - তালিকায় রয়েছে সবই। ভোট বড় বালাই। আর তাই ভোটারদের মনজয় করতে অভিনব প্রচারে মন দিয়েছেন অনেক প্রার্থীই। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget