এক্সপ্লোর

Mamata Banerjee: ১০ IPS-কে ভিনরাজ্যে পুলিশ অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত ! জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতার

Mamata Banerjee: ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক রদবদল, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'এই ধরণের পদক্ষেপ জরুরি অবস্থা ও কেন্দ্রীয় শাসনের দিকে ঠেলে দিতে পারে', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'রাজ্যকে না জানিয়েই ১৫ জন শীর্ষ পুলিশ আধিকারিককে কীভাবে অন্য রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ ?', প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'পশ্চিমবঙ্গে ভোটের কাজে অযোগ্য, অথচ ভিন রাজ্য কীভাবে নির্বাচনী পর্যবেক্ষক ?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 'রাজ্যকে প্রশাসনিক অস্থিরতার দিকে ঠেলে দিতে সচেতন প্রয়াস', অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'একতরফা ও হঠকারী সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়', আক্রমণ মমতার। 'ভোটের সময় নির্বাচিত সরকারকে এভাবে নিষ্ক্রিয় করা যায় না', চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।       

এর আগেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে বলা হয়েছিল 'কোনও কারণ ছাড়াই আমলা ও পুলিশ শীর্ষ আধিকারিকদের বদলি করা হয়েছে। ভোটের মুখে এইভাবে যুক্তি ছাড়াই বদলি। বিধি লঙ্ঘনের কোনও অভিযোগ না থাকলেও তাঁদেরকে বদলি।' কার্যত আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'আগে যখন সরানো হয়েছিল তখন রাজ্যের সঙ্গে আলোচনা করে করা হয়েছিল। এখন রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই কাজ হচ্ছে। ভোটের দিন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বদলি... আমি হতবাক। এই বদলি খামখেয়ালিপনার প্রকাশ। আমি অনুরোধ করব, ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকুন', নির্বাচন কমিশনকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পুলিশ ও প্রশাসন, দুই স্তরেই, বলা ভাল শীর্ষ স্তরে একাধিক রদবদল হয়েছে। শুরুটা হয়েছিল মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দিয়ে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় দুষ্মন্ত নারিয়াল। এর পাশাপাশি স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় সঙ্ঘমিত্রা ঘোষকে। পুলিশের শীর্ষ স্তরেও একাধিক রদবদল হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকেও সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের DG,  রাজ্যের DG আইনশৃঙ্খলা-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও সরানো হয়েছে ভোটের আগে।    

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। ১৫২ আসনে সেদিন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোটগণনা ৪ মে। বিজেপি এবং সিপিএম আংশিক ভাবে, আর তৃণমূল প্রায় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget