এক্সপ্লোর

Mamata Banerjee: মা বোনেদের বলব কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে আটকালে হাতে ঝাঁটা নিন : মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal Assembly Election 2026 : সোমবার বেথুয়াডহরির সভায় কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে কার্যত হুঙ্কার দিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। 

বেথুয়াডহরি : ভোটের আর বেশিদিন বাকি নেই। একের পর এক জেলায় সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেথুয়াডহরিতে সভা করেছেন তৃণমূলনেত্রী। বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদিকে আক্রমণের পাশাপাশি এই সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকেও একহাত নিয়েছেন তিনি। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মা বোনেদের বলব, কেন্দ্রীয় পুলিশ বাহিনী ভোট দিতে আটকালে ঝাড়ু হাতে নিন। ঝাড়ু দিয়ে মেয়েরা রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন। তিনই আরও বলেছেন, 'ITBP, BSF বলছে মেয়েদের শরীর চেক করা হবে। এত সস্তা ! মেয়েদের গায়ে হাত দেবে ! ভোট দিয়ে তারপর প্রতিবাদ করবেন।' সোমবার বেথুয়াডহরির সভায় কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে কার্যত হুঙ্কার দিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।             

এদিন বেথুয়াডহরির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'CRPF জোর করে ঢুকলেও, মাথায় রাখবেন, আপনারা পাহারা দেবেন। আমি মা-বোনেদের বলব, যদি কোনও বর্ডারে বা কোনও এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে, তাদের সঙ্গে নিয়ে যদি আপনার গ্রাম আটকায়, কী করবেন? জগন্নাথ ধাম জানেন তো? রথ টানার আগে একটা খিলের ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। যদি ভোট আটকায়, মেয়েরা একটা করে খিলের ঝাড়ু রাখুন। রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন। কিন্তু নিজের অধিকার ছাড়বেন না।' 

এখানেই শেষ নয়। মমতা আরও বলেছেন, 'আজকে আমি শুনলাম, ২০০ গাড়ি করে অযোধ্য়া দিয়ে উত্তরপ্রদেশ থেকে CRPF নিয়ে আসছে আপনাদের ওপর হামলা করার জন্য়। কেউ ভয় পাবেন না। এটা ১৫ দিনের ছলনা। ১৫ দিনের খেলা। ২৫ দিনের খেলা। তারপরই বুঝবে, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম বাবাজি, তারা বুঝবে। '                

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায় হতে চলেছে। প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল, মোট ১৫২টি আসনে। আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল, মোট ১৪২ আসনে। ভোট গণনা ৪ মে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়ছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস। পশ্চিমবঙ্গে এবার নিরাপদে সুষ্ঠু ভোট করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রায় সব জায়গায় ক্যাম্প করে চালানো হচ্ছে নাকা চেকিং। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget