এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 : ভবানীপুরে এবার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু, যা বললেন মমতা...

Mamata vs Suvendu : জোর চর্চা শুরু হয়েছে, এই কেন্দ্রের ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ, গতবার নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কী হবে ?

কলকাতা : টানা চর্চায় ভবানীপুর কেন্দ্র। যেমন, গতবার ছিল নন্দীগ্রাম আসন নিয়ে। এবার, প্রেস্টিজ ফাইট স্থানান্তরিত হয়ে ভবানীপুরে চলে এসেছে। কারণ, গতকাল এই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর, এদিন প্রত্যাশা মতোই এই আসনে তৃণমূলপ্রার্থী হিসাবে নাম ঘোষণা হল মমতা বন্দ্য়োপাধ্যায়ের। আগেই ভবানীপুর থেকে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলনেত্রী। সেইমতো এদিন দলীয় সাংবাদিক বৈঠকে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলপ্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নাম জানিয়ে দেওয়া হয়। এরপর থেকে জোর চর্চা শুরু হয়েছে, এই কেন্দ্রের ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ, গতবার নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কী হবে ?

এই পরিস্থিতিতে এদিন তালিকা ঘোষণার পর ভবানীপুর কেন্দ্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্লিজ, এটা নিয়ে প্রশ্ন করবেন না। অভিষেক লিস্ট পড়ে দিয়েছে। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি ৩৬৫ দিন কাজ করি। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো থেকে শুরু করে, গুরুদোয়ারা থেকে শুরু করে, ইদ থেকে শুরু করে আমি সবকটা দায়িত্ব ৩৬৫ দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়। ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। কাজেই এটা নিয়ে প্রশ্ন না করাটাই বেটার।"

২০২১-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে বিজেপি প্রার্থী করার পরই এনিয়ে চর্চা শুরু হয়েছিল। একইসঙ্গে নন্দীগ্রামেরও প্রার্থী হয়েছেন শুভেন্দুই । ৫ বছর বাদে ফের সেই মহাকাব্য়িক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য় । এবার 'কুরুক্ষেত্র' ভবানীপুর । ভবানীপুরের বর্তমান বিধায়ক মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই আসনেই এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনেই প্রার্থী হিসাবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "মমতা বন্দ্য়োপাধ্য়ায় আবার না আসন পরিবর্তন করেন দেখুন। শুভেন্দু ভয় মমতাদির এখন লেগে গেছে। মমতাদি হয়তো আসনটাই পরিবর্তন করে দিতে পারেন দেখুন।" অন্যদিকে, পাল্টা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, "এই যে ভবানীপুরে দাঁড় করিয়েছে, এরজন্য আমি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কাছে কৃতজ্ঞ থাকব। শমীক ভট্টাচার্য আগেই একটা সভায় কোথায় বলছিলেন যে, শুভেন্দুবাবু পুরনো কথা এত বেশি বলবেন না। আপনারা সবাই জানেন লোডশেডিংয়ে জেতা একটা লোক, লোডশেডিং করে, জোর করে খালি বলতেন, আমি মমতাকে হারিয়েছি। তার মানে পুরনো কথা যাতে আর বেশি বলতে না পারেন তাইজন্য শমীক ভট্টাচার্য ওঁকে ভবানীপুরে দাঁড় করিয়ে দিয়েছেন। যাতে এই কথার পুনরাবৃত্তি তিনি জীবনে আর না করতে পারেন। যাতে তাঁকে লোকের মুখে শুনতে হয় যে আপনি ভবানীপুরে ১ লাখের বেশি ভোটে হেরেছেন। এই ব্যবস্থাটা শমীক ভট্টাচার্য করে দিয়েছেন বলে ওঁর কাছে কৃতজ্ঞ থাকব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget