এক্সপ্লোর

Mamata on Yuva Sathi: যুবসাথীর টাকার পর চাকরিও দেবে সরকার? প্রচার সভা থেকে যা জানালেন মমতা...

Bekar Bhata News: 'যুবসাথীতে যাঁরা অ্যাপ্লিকেশন দেবেন, তাঁদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব', জানিয়ে দিলেন মমতা

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar Scheme) পর, পশ্চিমবঙ্গের (West Bengal) বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প 'যুবসাথী' (Yuva Sathi) চালু করেছে তৃণমূল সরকার (TMC Govt)। এর পাল্টা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিমাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এদিন যুবসাথী নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার শুধু আর ভাতা নয়, চাকরির কথাও শোনা গেল তাঁর মুখে। 

মাথাভাঙার প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যুবসাথীতে যাঁরা অ্যাপ্লিকেশন দেবেন, তাঁদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব। আপনারা রেশন পান কি পান না? বলেছিলাম, মহিলা অভিভাবককে দায়িত্বে রেখে ৫ লক্ষ টা কার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। পেয়েছেন কি না? ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্ট ফোন, স্কুল ড্রেস পায় কি পায় না? লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন থাকবে। তাই তৃণমূল সরকার দরকার। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে যাদের দেরি হচ্ছে, তাঁরাও পাবেন। তাঁদের কাজের ব্যবস্থাও আমরা করব।' 

বর্তমানে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় ৮৪ লক্ষ থেকে ১ কোটির ঘরে। এত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে স্বাভাবিকভাবেই অনেকটা সময় লাগছে। 

যুব সাথীর ভাতা ও মেয়াদ: যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন। এই আর্থিক সহায়তা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত অথবা চাকরি না পাওয়া পর্যন্ত (যেটি আগে হবে) দেওয়া হবে।

যোগ্যতা: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে।

কর্মসংস্থান উদ্যোগ: সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১০ লক্ষ যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এবং এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে কর্মসংস্থানের সঙ্গে প্রশিক্ষিত যুবকদের যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে পাল্টা সংকল্প পত্রে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত, প্রতিমাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিল বিজেপি। অমিত শাহর প্রকাশ করা, সংকল্প পত্র বলা হয়েছে, আগামী ৫ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিমাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget