এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে', সভা থেকে অভিযোগ মমতার

Mamata Banerjee on Ram Navami: সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রামনবমীর মিছিল করলে আমাদের কোনও আপত্তি নেই। আমরাও মিছিল করি, কিন্তু আমরা দাঙ্গা তো করি না।'

কলকাতা: ভোটের মুখে, রামনবমীর মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম অবস্থা হল পুলিশের। মোতায়েন করা হল র‍্যাফ, কমব্যাট ফোর্স। নামল কেন্দ্রীয় বাহিনী। 

এ প্রসঙ্গেই এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'রামনবমীর মিছিল করলে আমাদের কোনও আপত্তি নেই। আমরাও মিছিল করি, কিন্তু আমরা দাঙ্গা তো করি না। তোমরা সিউড়িতে বন্দুক উচিয়ে করেছো। জানি না প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না। আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। নিজেদের পছন্দমত অফিসার নিয়োগ করেছে। আমার হাত থেকে লোক সরিয়ে রঘুনাথগঞ্জে দাঙ্গা করানো হয়েছে', রানিগঞ্জের সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।                                  

প্রসঙ্গ রাম নবমী ও অশান্তি

মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক থেকে শুরু হয় রামনবমীর মিছিল। প্রায় ৫০০ মিটার এগিয়ে সেই মিছিল পৌঁছয় ফুলতলা মোড়ের কাছে। অভিযোগ সেখানে পৌঁছতেই, মিছিলের ওপর ইটবৃষ্টি শুরু হয়ে যায়। প্রথম ছত্রভঙ্গ হয়ে গেলেও, কিছুক্ষণের মধ্যে ফের এগোতে শুরু করে রামনবমীর মিছিল। অভিযোগ, এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। লাঠি বাঁশ হাতে একে অপরের ওপর চড়াও হয় দু'পক্ষই।                                                                              

আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। অশান্তির ঘটনায় ১ RSS নেতা সহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন, RSS নেতা কিংশুক সরকার, হিন্দুত্ববাদী দলের নেতা বাবাই চক্রবর্তী। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অশান্তিকাণ্ডে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা সহ একাধিক FIR। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী। রাতভর উপদ্রুত এলাকায় চলেছে পুলিশি টহল। এ ঘটনায় রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।                                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget